এম বশর চৌধুরী, উখিয়া:
উখিয়ার সোনার পাড়ায় অবাধ্য পুত্র জন্মদাতা বৃদ্ধ পিতা-মাতাকে পিটিয়ে ঘর ছাড়া করেছে। শুধু তাই নয়, ওই ব্যাক্তি তার স্ত্রীকে বাদী সাজিয়ে তাদের বিরুদ্ধে থানায় মিথ্যা মামলাও দায়ের করেছে। এ ঘটনায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।
সোনার পাড়া গ্রামের হাকিম আলী (৯০) জানান, তার ছেলে সোনার পাড়া মাদ্রাসার শিক্ষক মৌলবী ছৈয়দ আহম্মদ প্রায় সময় গভীর রাত পর্যন্ত বহিরাগত লোকজন নিয়ে ঘরে বসে
সরকার বিরোধী বিভিন্ন আলোচনা ও খারাপ ধরণের পরিকল্পনা করে থাকে। গত ২৫ ফেব্রুয়ারী রাতে মৌলবী ছৈয়দ আহম্মদ ৫/৬ জন অজ্ঞাতনামা লোকজন নিয়ে গভীর রাত পর্যন্ত আলোচনা করছিল। এসময় তিনি তার ছেলে কে বাড়ীতে বসে এসব আলোচনা না করার জন্য বললে তার অবাধ্য ছেলে মৌলবী ছৈয়দ আহম্মদ ক্ষিপ্ত হয়ে তাকে মারধর করে জখম করে। এসময় ছৈয়দের মাতা সোনা মেহের (৭০) অবাধ্য সন্ত্রাসী ছেলের কবল থেকে স্বামীকে উদ্ধারের জন্য আগাইয়া আসিলে তাকেও মারধর করে। পরে ছৈয়দ আহম্মদ তার স্ত্রীকে বাদী সাজিয়ে মা-বাবা ও ভাইদের বিরুদ্ধে উখিয়া থানায় মিথ্যা মামলা দায়ের করেন। উক্ত মামলায় ছৈয়দের বড়ভাই দিন মজুর ইছা আহম্মদ ও ফরিদ আলম কারাভোগ করেন। ছৈয়দের বৃদ্ধা মাতা সোনা মেহের কান্না জড়িত কন্ঠে জানান, অনেক কষ্ট করে খেয়ে না খেয়ে তার ছেলে ছৈয়দকে উচ্চ শিক্ষিত করে মৌলবী বানিছেন। ছেলের এমন জঘন্য অপকর্মে তারা এখন অতিষ্ট। হুমকির মুখে পালিয়ে বেড়াচ্ছে। ছৈয়দ আহম্মদের বড় ভাই দিন মজুর ইছা আহম্মদ অভিযোগ করে জানান, গত ১২ মার্চ (শনিবার) তার সন্ত্রাসী ভাই ছৈয়দ ঘরে এসে বৃদ্ধ মা-বাবাকে আরেক দফা পিটিয়ে ঘর থেকে বাহির করে দিয়েছে। এ ঘটনা নিয়ে তার পিতা বাদী হয়ে আদালতে মামলা দায়ের করেছে। বতমর্ানে ছৈয়দ মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য বার বার হুমকি দিচ্ছে। তারা এ ব্যাপারে প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন। এ ব্যাপারে অভিযুক্ত মৌলবী ছৈয়দ আহম্মদ কে জিজ্ঞাসা করলে তার বিরুদ্ধে আনীত অভিযোগ সত্য নয় বলে দাবী করেন।
সিবিএন

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন