|
টেকনাফের হ্নীলায় বসত ভিটায় বর্ষার পানি চলাচলে বাধা দেওয়ায় ২পক্ষের মধ্যে সংঘর্ষে মহিলা সহ ২জন গুরুতর আহত হয়েছে।আহত মহিলাকে জেলা
সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।এই ব্যাপারে ১টি মামলার প্রক্রিয়া চলছে।
সুত্রে জানা যায়, ১৭ জুলাই সকাল সাড়ে ১০ টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের মৌলভী বাজার এলাকার কোনার পাড়ায় মৃত জবর মুল¬ুকের পুত্র
সোনা আলীর বসত ভিটার বর্ষার পানি স্থানীয় মোঃ ইসমাইলের পুত্র আব্দুল মতলবের ভিটার উপর দিয়ে চলাচলে বাধা দেওয়ায় ২পক্ষের মধ্যে কথা কাটাকাটির
এক পর্যায়ে ২পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে জবর মুল¬ুকের পুত্র সোনা আলী (৬০), তার মেয়ে আমেনা খাতুন পাখী (৩০) গুরুতর আহত হয়।স্থানীয়
লোকজন অচেতন আমেনাকে উদ্বার করে চিকিৎসার জন্য জেলা সদর হাসপাতালে প্রেরন করে।হ্নীলা ইউপি চেয়ারম্যান মীর কাশেম আহতকে হাসপাতালে
দেখতে যান। হোয়াইক্যং ফাঁড়ীর পুলিশ ঘটনাস্থল পরির্দশন করেছে। এ ব্যাপারে মোঃ ইসমাইলের পুত্র আব্দুল মতলব,ছৈয়দ হোছন,জাকের হোছনের বিরুদ্বে
একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন