সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

যৌন সন্ত্রাসের কাছে হার মানলো আশা

উখিয়ানিউজ২৪ ডেস্ক
যৌন হয়রানির শিকার হয়ে আত্মহত্যার চেষ্টা করে মৃত্যুবরণ করেছে ঢাকা সিটি কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্রী আয়শা আক্তার আশা (২১)। সোমবার ভোরে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আশার বাড়ি সিরাজগঞ্জ পৌর এলাকার মালশা পাড়ায়। নিহতের বাবা আনোয়ার হোসেন জানান, ওই এলাকার যুবলীগ নেতা সাগর আহমেদের ছেলে জিহান ১ বছর ধরে আশাকে
উত্ত্যক্ত করে আসছিল। ১ বছর আগে জিহান আশাকে অপহরণও করে। পরে এলাকাবাসীর চাপের মুখে ৪ দিন পর সে আশাকে ছেড়ে দেয়। গত ১৫ জুলাই জিহান আবার আশাকে তুলে নেয়।

রাতে আত্মীয়-স্বজন ও এলাকাবাসীর চাপে আশাকে ফেরত পাঠায় জিহান। ওই রাতেই আশা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করে। পরে গুরুতর অবস্থায় তাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ব্যাপারে মামলা না করার জন্য জিহানের পক্ষ থেকে হুমকি দেয়া হচ্ছে বলে জানিয়েছেন আশার বাবা আনোয়ার হোসেন।

কোন মন্তব্য নেই: