শফিউল ইসলাম আজাদ, উখিয়া:
কক্সবাজার-টেকনাফ সড়কের পালংখালী জামতলী এলাকায় সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছে। গতকাল সকাল ৯ টায় এ দুর্ঘটনাটি ঘটে। পুলিশ ঘাতক জীপ গাড়ীটি আটক করেছে।
জানা গেছে, থাইংখালী পুটিবনিয়া গ্রামের আবু তাহেরের শিশু কন্যা রিনা আক্তার (৮) প্রতিদিনের মতো স্কুলে আসার পথে রাস্তা পারাপার হওয়ার সময় একটি দ্রুতগামী নাম্বার বিহীন জীপ গাড়ী ধাক্কা দিলে ঘটনাস্থলে রিনা আক্তার মারাযায়। এব্যাপারে থানায় একটি অপমৃত্যু দায়ের করা হয়েছে বলে তদন্তকারী কর্মকর্তা হাছান উদ্দিন জানান।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন