সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ার দুটি এলাকায় ভোটার তালিকা হালনাগাদের পাইলট প্রকল্প

এস.এইচ. মুক্তা:
ভোটার তালিকা হালনাগাদের পাইলট প্রকল্প কক্সবাজারের উখিয়ার পালংখালীসহ ৪ এলাকা দিয়ে শুরু হয়েছে। তবে প্রথম ধাপে তা পরীক্ষা মুলক ভাবে বাইরের দুটি এলাকা দিয়ে শুরু করা হয়। 
সুত্র জানিয়েছে, নির্বাচন কমিশন (ইসি) চলতি ভোটার তালিকা হালনাগাদ পরিকল্পনা চুড়ান্ত করেছে। তারই আলোকে নির্বাচন কমিশন
সচিবালয়ে অনুষ্ঠিত এক জরুরী বৈঠকে ২২ জুন এ পরিকল্পনা চুড়ান্ত করা হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা সভাপতিত্ব করেন। নির্বাচন কমিশন চলতি ছবিসহ ভোটার তালিকায় নতুন ভোটার অর্ন্তভুক্তি, মৃত ব্যক্তিকে বাদ দেয়া, ভোটার সম্পর্কিত তথ্যাদি সংশোধন ও স্থানান্তরের হালনাগাদ কার্যক্রম গ্রহণের সিদ্ধান্ত চুড়ান্ত করেছে। এরই অংশ হিসেবে একটি পাইলট প্রকল্প হাতে নেয়া হয়েছে। 
জানা গেছে, কক্সবাজারের উখিয়ার পালংখালী, ঢাকার গুলশান (১৮ নং ওয়ার্ড), গাজীপুরের কালিগন্জ ও নওগাঁর পতœীতলাসহ দেশের ৪ টি এলাকায় পরীক্ষামুলক ভাবে এ কার্যক্রম আগামী ১১ জুলাই শুরু হয়েছে। তবে তা প্রথম পর্যায়ে গাজীপুরের কালিগন্জ ও নওগাঁর পতœীতলা দিয়ে শুরু হয়। এ কার্যক্রম কক্সবাজারের উখিয়ার পালংখালী ও ঢাকার গুলশান (১৮ নং ওয়ার্ড)’সহ দুটি এলাকায় পরবর্তী পর্যায়ে অর্থ্যাৎ ২য় ধাপেই চলবে।

কোন মন্তব্য নেই: