|
বঙ্গমাতা ফজিলাতুন্নেচ্ছা ফুটবল টুর্নামেন্ট উপজেলা পর্যায়ে টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ১২ জুলাই বিকাল ৩ টায় এজাহার বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মডেল সরকারী প্রাঃ বিদ্যালয় ১-০ গোলে হ্নীলা পানখালী সরকারী প্রাঃ বিদ্যালয়কে পরাজিত করে। ১০ জুলাই বিকেলে টেকনাফ এজাহার বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে এ টুর্নামেন্টে উপজেলা পর্যায়ের খেলা উদ্বোধন করেন সাংসদ আলহাজ্ব আবদুর রহমান বদি। এতে পৌরসভা পর্যায়ে চ্যাম্পিয়ন টেকনাফ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় ট্রাইবেকারে ২-০ গোলে হোয়াইক্যং ইউনিয়ন চ্যাম্পিয়ন কানজর পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়কে পরাজিত করে উপজেলা পর্যায়ে ফাইনাল খেলার যোগ্যতা অর্জন করে। অপরদিকে হ্নীলা পানখালী সরকারী প্রাঃ বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি উপজেলা পর্যায়ে ফাইনাল খেলায় অংশ গ্রহনের সুযোগ পায়। এর আগে ৬ জুলাই ইউনিয়ন পর্যায়ের খেলা শুরু হয়ে ৮ জুলাই শেষ হয়। প্রসংগত উপজেলার একটি পৌরসভা ও ৬ টি ইউনিয়নের মধ্যে সেন্টমার্টিন, বাহারছড়া ও সাবরাং ইউনিয়নে এ ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠান সম্পন্ন করতে পারেনি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন