এস, এম, তারেক, ঈদগাঁও:
১০ জুলাই পোকখালীতে নির্বাচন পরবর্তী সংঘটিত হত্যাকান্ডের ঘটনায় এলাকার নিরীহ লোকজন মামলায় জড়িয়ে হয়রানী করার প্রেক্ষিতে গতকাল ১৪জুলাই বিকেল ৫টায় পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের পক্ষ থেকে এক সংবাদিক সম্মেলন ঈদগাঁও বাজারস্থ কমিউনিটি পুলিশের কার্যালয়ে অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন পোকখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোজাহের আহমদ এ সময় বিভিন্ন প্রশ্নের উত্তর দেন সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস.টি.এম রাজা মিয়া। উপস্থিত ছিলেন সদর উপজেলা ভাইস চেয়ারম্যান আলমগীর চৌধুরী হিরু,জেলা আওয়ামীলীগের শ্রমবিষয়ক সম্পাদক অধ্যাপক ফিরোজ আহমদ, জালালাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ফরিদুল আলম,আওয়ামীলীগ নেতা মোজাম্মেল হক ফরাজী,ঈদগাঁও আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরুল আজিম ও জেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক হুমায়ুন কবির হিমু, সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ গত ১০ জুলাই পোকখালীতে সংঘটিত মৌলানা শামশুল হুদা হত্যাকান্ডের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে দোষী ব্যক্তিদের শাস্তি,নিরীহ ব্যক্তিদের আসামীর তালিকা থেকে বাদ দেওয়া তদন্তের মাধ্যমে বাদ যাওয়া প্রাকৃত ঘটনাকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ ঘটনার নেপথ্য নায়ককে খুঁজে বের করা এবং এ ঘটনাকে পুঁজি করে কোন ধরনের লুটরাজ,ভাংচুর ও অহেতুক হয়রানী রোধ করার জন্য নেতৃবৃন্দ সংশ্লিষ্ট প্রশাসনের নিকট দাবী জানিয়েছেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন