সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ঈদগাঁওতে পুঁজায় বিচিত্র প্রজাতির ছাগল, প্রতিটির মুল্য লাখ টাকা!



মোঃ রেজাউল করিম:
কক্সবাজার সদর উপজেলার ঈদগাঁওতে হিন্দুধর্মালম্বীদের আসন্ন মনসা পুঁজা উপলক্ষ্যে এক ব্যক্তির আনা ৪ বিচিত্র প্রজাতির ছাগলকে দেখতে প্রতিনিয়ত বাড়ীতে উৎসুক জনতা ভীড় করছে। সরেজমিনে দেখা যায়, উপজেলার ঈদগাঁও ইউনিয়নের দরগাহ পাড়া গ্রামের তরুণী মল্লিকের পুত্র পশু চিকিৎসক ডাক্তার সনজিৎ মল্লিকের বাড়ীতে ৪টি বিচিত্র প্রজাতির বিশাল আকারের ছাগল দেখতে এলাকার জনসাধারণ প্রতিনিয়ত ভীড় করতে শুরু করেছে। পরিদর্শনকালে মালিকের সাথে কথা বলে জানা যায়, আসন্ন পুজাঁ উপলক্ষে এ ৪টি ছাগল সে ক্রয় করেছে। এর মধ্যে পান্না জাতের কালো বর্ণের দেশীয় প্রজাতির ছাগলটি মহেশখালী,শংকর জাতের কালো,লাল ও ডোরাকাটা বাঘের ন্যায় বর্ণের ইন্ডিয়ান প্রজাতির ৩টি ছাগল ভারত থেকেই ক্রয় করে আনা হয়। ছাগলগুলিকে প্রচালিত দেশীয় গরু ছাগলের ন্যায় বাহিরের খোলা গোয়ালঘরে রাখ যায়না। এছাড়া সাধারণ খাবারের পরিবর্তে প্রতিদিন সাগু,ছোলা,ঘাস,কাঁচাপাতা সহ আরো কিছু নির্দিষ্ট খাবার পরিবেশ করতে হয়। দৈনিক এ ছাগল গুলোর জন্য খাবার বাবৎ প্রায় হাজার টাকা ব্যায় হয়। প্রায় গরুর সমান বিশাল আকারের এ ছাগল গুলো বিগত ৬/৭মাস পূর্বে ক্রয় করেন এবং আগামী প্রায় এক মাস পর হতে যাওয়া পুজার বাজারে বিক্রির জন্য তুলা হবে। বিগত ১১ বছর পূর্বে পশু সম্পদ অধিদপ্তরের তৎকালীন ডিডি আনন্দ মোহন ধর ও পশু কর্মকর্তা শ্যামল বাবুর পরামর্শ ও সহযোগিতায় সে অদ্যাবধি এ বিচিত্র প্রজাতির ছাগল পালন করে যাচ্ছেন এবং পুজার বাজারে প্রতি ছাগলের সম্ভাব্য মুল্য ৮০হাজার, ১লাখ ২০হাজার,১ লাখ ৩০হাজার ও ১লাখ ৫০হাজার টাকা হাকানো হবে বলে জানান। এদিকে এলাকাবাসী এ ছাগলের সংবাদ পেয়ে প্রতিনিয়ত দেখার জন্য বাড়ীতে ভীড় করছেন বলে জানান পরিবারের লোকজন। পার্শ্ববর্তী লোকজন জানান,প্রতিবছরই পশু ডাক্তার সনজিৎ বিশাল আকৃতির ছাগল পালন করে চড়া দামে বাজারে বিক্রি করে আর্থিক ভাবে লাভবান হন এবং সেই জেলার একমাত্র এ প্রজাতির ছাগলপালনকারী লোকবলে সংবাদকর্মীদের জানান।

কোন মন্তব্য নেই: