সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

টেকনাফে পুলিশের পৃথক অভিযানে বিয়ার, ১৯’শ ইয়াবাসহ ২ জন আটক

undefined
উখিয়ানিউজ২৪
টেকনাফ পুলিশ মাদক চোরকারবারীদের গোডাউনে অভিযান চালিয়েছে। গতকাল ১৫ জুলাই ভোর ৪টায় জেলা পুলিশ সুপার মোঃ সেলিম জাহাঙ্গীরের নির্দেশে টেকনাফ থানা অফিসার ইনচার্জ মাহবুবুল হক ও এএসআই আমিরুল ইসলাম সদর ইউনিয়নের মৌলভিপাড়ায় ছব্বির আহমদের বাড়ীতে অভিযান চালিয়ে অভিনব কায়দায় রাখা ২৪০ ক্যান আন্দামান ব্রান্ডের  বিদেশি বিয়ার জব্দ
করেছে। এসময় গৃহকর্তী ফাতেমা বেগমকে (২৩) আটকঅভিযান পরিচালনাকারী পুলিশ কর্মকর্তারা জানান, ঘটনাস্থলে অভিযান চালিয়ে দেখা যায় মাদক চোরাকারবারীরা মাসোহারা দিয়ে ফাতেমার ঘর ভাড়া নিয়ে ব্যবহার করে আসছে।  ঐ বাড়ির দ’ুটি শোবার ঘরে গর্ত করে মাদক মজুদ করত। আটক ফাতেমা খাতুন জানান, বিয়ারগুলোর মালিক সেই নয়। মামলায় তাকে মালিক দেখানো হয়েছে। গত ১৪ জুলাই পরিচয় সুবাদে একই এলাকার সুলতানের পুত্র আবুল হাশিম, মাক্কা, মোঃ হাশিম, ছৈয়দের পুত্র আনোয়ার ও নুরুল হক বিয়ারগুলো এনে তার বাড়ীতে রাখে।
এদিকে টেকনাফ দমদমিয়া চেকপোষ্টে বিজিবি সদস্যরা একইদিন সকাল ৮টায়  কক্সবাজারগামী চট্টমেট্রো-জ ০৪-০০১ নং যাত্রীবাহী বাসে তল¬াশী চালিয়ে যাত্রী ফারুকের প্যান্টের পকেট থেকে ১৯’শ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। আটককৃত ফারুক হচ্ছে টেকনাফ পৌরসভার কুলালপাড়ার আবদুস সালামের পুত্র।

কোন মন্তব্য নেই: