সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

শীর্ষ নিউজের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের তীব্র নিন্দায় সাংবাদিক ইউনিয়ন



দেশের জনপ্রিয় অনলাইন দৈনিক ও বার্তা সংস্থা শীর্ষ নিউজ ডটকম এবং সাপ্তাহিক শীর্ষ কাগজ বন্ধ করে দেয়ার সরকারি ষড়যন্ত্র, সম্পাদক ও সাংবাদিকদের হুমকি, হামলার চেষ্টা এবং সম্পাদকসহ ১০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে সাংবাদিক ইউনিয়ন কক্সবাজার। এক যুক্ত বিবৃতিতে ইউনিয়নের সভাপতি বদিউল আলাম, সহ-সভাপতি আতাহার ইকবাল, সাধারণ সম্পাদক জি এ এম আশেক উল্লাহ, যুগ্ন
সম্পাদক আহমদ গিয়াস ও অর্থ সম্পাদক মমতাজ উদ্দিন বাহারী বলেন, সাংবাদিকদের দায়িত্ব হচ্ছে সমাজ ও রাষ্ট্রের অনিয়ম দুর্নীতি তুলে ধরে রাষ্ট্রের মালিক জনগণের কাছে সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা। দেশের পবিত্র সংবিধানে সংবাদ মাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করা হয়েছে। জনপ্রিয় সংবাদ প্রতিষ্ঠান হিসেবে শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজ দেশের মানুষ ও সংবিধানের প্রতি সেই দায়বদ্ধতা থেকেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে আসছে।
বিবৃতিতে নেতৃবৃন্দ আরো বলেন, এ সাংবাদিকতা সরকারের শীর্ষ পর্যায়ের কোন এপিএস’র বিরুদ্ধে গেল নাকি প্রতিমন্ত্রীর অবৈধ স্বার্থহানি করলো তা দেখার দায়িত্ব সাংবাদিক বা সংবাদ মাধ্যমের নয়। বরং প্রচারিত ও প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে সংশ্লিষ্ট অভিযুক্তদের বিচার করাই সরকারের দায়িত্ব। তা না করে দুর্নীতিবাজ ও অভিযুক্তদের প্ররোচনায় উল্টো শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজ বন্ধ করার ষড়যন্ত্র, সম্পাদক ও সাংবাদিকদের হয়রানি, পেশাগত দায়িত্ব পালনের জন্য অত্যন্ত জরুরী অ্যাক্রেডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তকে আমরা স্বাধীন সাংবাদিকতায় হস্তক্ষেপ ও বিঘœ সৃষ্টির অপপ্রয়াস বলেই মনে করি। তা যদি সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশে হয় তা হলে ধরে নিতে হবে সংবাদ মাধ্যমের প্রতি সরকার অসহিষ্ণু হয়ে পড়েছে। যা একটি গণতান্ত্রিক সরকারের কাছে অচিন্তনীয় ও অনভিপ্রেত।
সেই ক্ষেত্রে সরকার সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বিশ্বাসী বলে মন্ত্রী, প্রতিমন্ত্রীদের বক্তব্যকে ফাঁকা বুলি মনে করতে বাধ্য হবো।  বিবৃতিতে তারা বলেন, ‘দুর্নীতি ঢাকতেই সরকার অন্যায়ভাবে দেশের জনপ্রিয় অনলাইন শীর্ষ নিউজ ডটকম ও সাপ্তাহিক শীর্ষ কাগজের অ্যাক্রেডেটিশন কার্ড বাতিল করেছে। আওয়ামী সরকারের মন্ত্রী-আমলাদের ক্রমাগত দুর্নীতির চিত্র ফাঁস হয়ে যাওয়ায় আক্রোশবশত সরকার এ পথ বেছে নিয়েছে।’
তারা বলেন, ‘অবাধ তথ্য-প্রযুক্তি ও ডিজিটাল সরকারের কথা বললেও অগণতান্ত্রিক ও স্বৈরাচারী মনোভাবাপন্ন আওয়ামী সরকার অতীতের ধারাবাহিকতায় গণমাধ্যমের স্বাধীনতা হরণ করে চলছে। শীর্ষ নিউজ ডটকম ও শীর্ষ কাগজের সাথে তাদের অনৈতিক আচরণ দেশবাসীকে হতাশ করেছে।
উল্লেখ্য, সরকারের দুর্নীতি নিয়ে সংবাদ প্রকাশের জের ধরে শীর্ষ কাগজ ও শীর্ষ নিউজ ডটকমের সম্পাদকসহ ১০ সাংবাদিকের অ্যাক্রেডিটেশন কার্ড বাতিল করা হয়েছে।

কোন মন্তব্য নেই: