আব্দুচ ছালাম উখিয়া
উখিয়ায় এক টানা ভারী প্রবল বর্ষনে ২০টি গ্রাম পানির নিছে তলীয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। জানা গেছে, সোমবার বিকাল থেকে গতকাল মঙ্গলবার পর্যন- ভারী বর্ষনের ফলে উপজেলার হলদিয়া পালং কুলাল পাড়া, নাপিত পাড়া, রুমখাঁ, চৌধুরী পাড়া, রত্নাপালং ইউনিয়নের গয়াল মারা, সাদৃকাটা, হিজলীয়া, জালিয়াপালং ইউনিয়নের মনখালী, ছোয়াং খালী, নিদানিয়া, ইনানী, সোনার পাড়া, ডেইল পাড়া, চেপট খালী, রাজাপালং ইউনিয়নের উখিয়া, ভূমি অফিস, উখিয়া,কে.জি স্কুল,
কোনার পাড়া, কাশিয়ার বিল, উত্তর পুকুরিয়া, পালং খালী ইউনিয়নে নাফ নদীর পানি ঢোকার কারনে চিংড়ি ঘেরে ব্যাপক ক্ষতি হয়েছে। অপর দিকে জালিয়া পালং ইউনিয়নের উপকুলীয় এলাকা জেলে পরিবারের মাছ ধরা কয়েকটি নৌকা এখন ও সাগর থেকে ফেরৎ আসেনি বলে জানা গেছে। এছাড়া ও কয়েকটি কাঁচা মাটির ঘর ভেঙ্গে গেছে বলে জানা গেছে। রাজাপালং ইউনিয়নের বিভিন্ন কাঁচা রাস্তা পানিতে ডুবে গিয়ে ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে বলে রাজাপালং ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী জানিয়েছেন। তাদের আর্থিক সহয়তার আশ্বাস দিয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন