নিজস্ব সংবাদদাতা:
টেকনাফের নতুন পল্লান পাড়া গ্রামের এলাকাবাসিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে এক সন্ত্রাসী চক্র। বিগত চারদলীয় জোট সরকারের আমলে আঙ্গুল ফুলে কলাগাছ ইসলাম মেম্বার সুযোগমত যে দল ক্ষমতায় আসে সে দলের সাথে যোগ দেয়। ভূমিদস্যু শহিদুল ইসলাম (সাবেক ইউপি মেম্বার শহিদুল ইসলাম) এর নেতৃত্বে এ সন্ত্রাসী বাহিনী চাঁদা আদায়, জমি দখল,বৃক্ষ নিধনসহ একের পর এক বিভিন্ন
অসামাজিক কার্য্যকলাপ চালিয়ে যাচ্ছে। থানা সদর থেকে মাত্র দেড় কিলোমিটার দূরের এ জনপদে রহস্য জনক কারণে প্রশাসনের নিরবতায় শানি-প্রিয় জনগণ নিদারুন হতাশ। গত ১৬ জুলাই সন্ধ্যায় ইসলাম বাহিনীর ১০/১২ জন সশস্ত্র সন্ত্রাসী জনৈক আব্দুল আমিন এর একটি জমি দখল করে নেয়। খবর পেয়ে জমির মালিক তার ভাই এবং এলাকাবাসীকে নিয়ে ঘটনাস্থ'লে গেলে অবস্থা বেগতিক দেখে সন্ত্রাসীরা গা ঢাকা দেয়। এর আগে ২৯-১১-২০১০ ইংরেজী তারিখে উক্ত এলাকার নিরীহ ব্যক্তি আবদুর রহমান এর জমিও দখল করার জন্য সন্ত্রাসীদেরকে নিয়ে জোর পূর্বক চেষ্টা চালায়। তবে এলাকাবাসীর প্রতিরোধের মুখে পিছু হটলেও জমির মালিকের কাছে আড়াই
লক্ষ টাকা চাঁদা দাবী করে। দাবীকৃত টাকা না দিলে ভিটাবাড়ি দখল, ঘরবাড়িতে অগ্নি সংযোগ এবং আবদুর রহমানের ছেলেদের প্রাণ নাশের হুমকি দেয়। এ ব্যাপারে টেকনাফ থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে জিডি নং- ১২২৬ (তারিখ ২৯/১১/২০১০ ইং)। কিন্তু দীর্ঘ চার মাসেও সন্ত্রাসীদের বিরুদ্ধে কোন ব্যবস্থা নেয়া হয়নি। আইন শৃংখলা রক্ষাকারী
সংস্থার নির্লিপ্ততার সুযোগে ইসলাম বাহিনীর সন্ত্রাসীরা আরো বেশি বেপরোয়া হয়ে উঠেছে। ফলে চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে নতুন পল্লান পাড়া গ্রামের এলাকাবাসিরা।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন