সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বন্যায় ভেসে গেল শহরের পাউরুটি..........

শাহজালাল শাহেদ: অবিরাম প্রবল বর্ষণে বন্যার্তদের আহার যোগাতে উধাও হয়ে গেছে কক্সবাজার শহরের নিয়মিত ক্রেতাদের পাউরুটি। বন্যা দূর্গত এলাকায় মানবিক বিপর্যয় ঘটায় তাদের সাহায্যার্থে ছুটে গেলো রাজনৈতিক, সামাজিকসহ সেবাধর্মী ও স্বেচ্ছসেবী বিভিন্ন সংগঠন। তাৎক্ষনিক তাদের প্রাথমিক শুকনো খাবারের তালিকায় কলার সাথে পড়ে পাউরুটি। আর এসব পাউরুটি বস্তায়-বস্তায় সংগ্রহ করে নিয়ে যাওয়া হলো দূর্গত ক্ষুধার্তদের ক্ষুধা নিবারণে। এদিকে দৈনন্দিন ক্রেতারা পাউরুটি নিতে গেলে দোকারদাররা বলে পাউরুটি বন্যায় নিয়ে গেছে। এমনটি বলছিল শহরের প্রায় সব বিক্রয় প্রতিষ্ঠানগুলো। একথা শুনে অনেকে বলছে বন্যায় ভাসিয়ে নিলো পাউরুটিও! 

কোন মন্তব্য নেই: