সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মিয়ানমারের নাগরিকদের দেশে পাঠাতে কর্মপরিকল্পনা হচ্ছে: পররাষ্ট্র সচিব

বাংলাদেশ ভূখণ্ডে অবস্থানরত মিয়ানমারের নাগরিকদের সে দেশে ফেরত পাঠানোর ব্যাপারে সরকার জাতিসংঘসহ আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একটি কর্মপরিকল্পনা তৈরি করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র সচিব মিজারুল কায়েস।  শনিবার রাজধানীতে এক আলোচনা সভায় এ কথা জানান তিনি। পররাষ্ট্র সচিব বলেন, নিজ দেশে প্রাণহানির আশঙ্কায় অন্য দেশে আশ্রয় গ্রহণকারীরাই কেবল শরণার্থী হিসেবে গণ্য হন। কিন্তু কক্সবাজার অঞ্চলে বসবাসরত মিয়ানমারের আড়াই লাখের বেশি নাগরিক মূলতঃ অর্থনৈতিক সুবিধা পাওয়ার আশায় অবৈধভাবে এ দেশে এসেছে। জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনের সমালোচনা করে বক্তারা বলেন, তারা মিয়ানমারের নাগরিকদের ব্যাপারে বেশি নমনীয় মনোভাব দেখিয়ে বাংলাদেশের জন্য সমস্যা দীর্ঘায়িত করছে। সিরডাপ মিলনায়তনে জাতীয় মানবাধিকার কমিশন ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা যৌথভাবে এ আলোচনা সভার আয়োজন করে।

কোন মন্তব্য নেই: