সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বদরখালীতে এক মহিলার শ্লীলতাহানির চেষ্টা :গুরুতর আহত

আবদুল মজিদ,চকরিয়া:
চকরিয়ার বদরখালীতে পাওনা টাকা চাওয়ায় ক্ষিপ্ত হয়ে এক মহিলার শ্লীলতাহানীর  চেষ্টা চালিয়েছে। হামলায় পাওনাদারের স্ত্রী মহিলাকে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এনিয়ে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে ক্ষতিগ্রস্ত মহিলা ও তার স্বামী। 
অভিযোগে জানাযায়, চকরিয়া উপজেলার বদরখালী ইউনিয়নের ২নং ব্লক সাতডালিয়া টেকপাড়া এলাকায় জাকের হোসেনের স্ত্রী ছকিনা বেগম (৩০)কে  একই এলাকার শামশুল আলমের পুত্র জসিম উদ্দিন ও  আবু ছৈয়দের পুত্র শাহ নেওয়াজের নেতৃত্বে গত সোমবার দুপুর ১টার দিকে বাড়িতে পরিবারের লোকজন না থাকার সুযোগে জোর পূর্বক শ্লীলতাহানীর চেষ্টা চালিয়েছে। এসময় জাকেরের স্ত্রী ছকিনা বেগম তাদের বাধা দিলে তাকে ব্যাপক মারধর ও রক্তাক্ত জখম করে। পরে  এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে আহত মহিলাকে উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে ভর্তি করে। প্রাথমিক চিকিৎসা নিয়ে ২দিন পর আহত মহিলার অবস্থার অবনতি হলে ৫জুলাই সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। স্থানীয় ইউপি মেম্বারসহ গণ্যমান্য ব্যাক্তিরা বিচারের আশ্বাস দেয়ায় কোন মামলা করা হয়নি। আহতের স্বামী জাকের হোসেন জানান, এ ঘটনায় জেলা নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে আদালতে মামলার প্রস্তুতি চলছে। তিনি আরো জানান, হামলাকারীদের কাছ থেকে ব্যবসায়ীক ৮শ টাকা আমি পাওনা ছিলনা। ওই টাকা গুলো চাইলে এর জের ধরেই তার স্ত্রীকে শ্লীলতাহানীর চেষ্টা চালিয়ে হামলা করে। তিনি প্রশাসনের কাছে হামলাকারীদের বিরুদ্ধে সুষ্ঠ বিচার চেয়েছেন। 


কোন মন্তব্য নেই: