বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবান জেলার বান্দরবান সদর উপজেলার ৫টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন রোববার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই শেষ হয়। ৫টি ইউনিয়নে ৪৬টি কেন্দ্র ও মোট ২৩ হাজার ৯৪২ জন ভোটার ছিল। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে ৫টির মধ্যে ২টি আওয়ামীলীগ, ২টি বিএনপি ও একটি আঞ্চলিক রাজনৈতিক সংগঠন জনসংহতি সমিতি (জেএসএস) সমর্থিত প্রার্থী চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ৫ ইউনিয়নের মধ্যে একটিতে এবার বর্তমান চেয়ারম্যান নির্বাচন করেননি। অন্য ৪টির মধ্যে ৩টিতে বর্তমান চেয়ারম্যানরাই চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হতে সক্ষম হয়েছেন।
রাতে বান্দরবান সদর উপজেলা পরিষদ মিলনায়তনে স্থাপিত কন্ট্রোল রুমে রিটার্নিং অফিসার আবদুর রহমান বেসরকারি ফলাফল ঘোষণা করেন। ঘোষিত ফলাফলে ১নং রাজবিলা ইউনিয়নে জেএসএস সমর্থিত কৈসিংসুই মারমা (তালা) এক হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত রাজুমং মারমা (কাপপিরিচ) এক হাজার ১৫ ভোট পেয়েছেন। ২নং কুহালং ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান সানুপ্রু মারমা (তালা) ২ হাজার ২৪৪ ভোট পেয়ে বেসকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বি যুবলীগ নেতা ক্যাচিংঅং (চশমা) পেয়েছেন ১ হাজার ২৬০ ভোট। ৩নং বান্দরবান সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে বিএনপি সমর্থিত প্রার্থী সাচপ্রু সাবুখয় মারমা (তালা প্রতীক) ২ হাজার ৩৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হন। তার নিকটতম প্রার্থী আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান জলেক কান্তি তঞ্চঙ্গ্যা (দেওয়াল ঘড়ি প্রতীক) পেয়েছেন এক হাজার ৩৫৫ ভোট। ৪নং সুয়ালক ইউনিয়নে আওয়ামীলীগ সমর্থিত বর্তমান চেয়ারম্যান রাংলাই ম্রো (দেওয়াল ঘড়ি) দুই হাজার ৭৪৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী বিএনপি সমর্থিত উক্যনু মারমা (গরুর গাড়ি) পেয়েছেন এক হাজার ৮৪২ ভোট। ৫নং টংকাবতী ইউনিয়নে বিএনপি সমর্থিত বর্তমান চেয়ারম্যান পূর্ণচন্দ্র ম্রো (তালা প্রতীক) এক হাজার ৮৫ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রার্থী লোকান ম্রো (আনারস) ৮৯৯ ভোট পেয়েছেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন