সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

কক্সবাজারে বৃষ্টির কবলে চার ছবি

ইউএনটি ডেস্ক
সাগরের নিম্নচাপের দরুন অবিরাম বৃষ্টির কবলে পড়ে কক্সবাজারে আটকে আছে চার ছবির শুটিং। ছবিগুলো হচ্ছে- মনতাজুর রহমান আকবর পরিচালিত ‘ছোট্ট সংসার’ ও ‘গরীব’, এফআই মানিক পরিচালিত ‘স্বামী ভাগ্য’ এবং পিএ
কাজল পরিচালিত ‘গরীবের ভাই’। এই চার ছবির ৭টি গান নিয়ে কক্সবাজারে অবস্থান করছেন জনপ্রিয় তারকা ডিপজল, কাজী মারুফ, রেসী, রুমানা, তমা মির্জাসহ প্রায় ১০০ জনের একটি ইউনিট। নৃত্যপরিচালক হিসেবে আছেন মাসুম বাবুল ও হাবিব। কিন্তু কক্সবাজার সমুদ্র সৈকতে তিন নম্বর বিপদ সংকেত থাকায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। আর এই কারণে পরিকল্পনা মাফিক শুটিং করতে পারছেন না চার ছবির কোন পরিচালকই। হোটেল লবি কিংবা ইনডোরে কিছু কিছু শুটিং করা সম্ভব হলেও সমুদ্র তীরে নামতেই পারছেন না শিল্পীরা। হোটেলে বসে বসেই দিন কাটাচ্ছেন।

কোন মন্তব্য নেই: