সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

বান্দরবানে ১৬ রোহিঙ্গা নাগরিক আটক

বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান  :
অবৈধভাবে অনুপ্রবেশের সময় পুলিশ আজ রোববার বান্দরবান শহরের রেইছা এলাকা থেকে ১৬ মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করেছে। আটককৃতরা হলো- নুরুল আলম (৩৫), কবির হোসেন (৩১), শাহাদাৎ উল্লাহ (১৭), সোলেমান (৫০), আবুল কালাম (৩৪), আক্তার হোসেন (৩৪), শহীদ উল্লাহ (২৫),

আবুল হোসেন (৪০), মোঃ কাদেরিয়া (২৮), সৈয়দ আলম (২৯), নুরুল আমিন (১৮), সৈয়দ আমিন (৩১), মোঃ মঞ্জুর (২২), ইসমাইল (৪০), আবু মুছা (৪৫) এবং নুরুল হক (৪৪)। 
বান্দরবান সদর থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) মোঃ হানিফ জানিয়েছেন, আজ রোববার সকালে বান্দরবান-কেরানীহাট সড়ক দিয়ে বাসযোগে বান্দরবান অনুপ্রবেশের সময় রেইছা পুলিশ চেক পোস্টে সন্দেহ হলে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের মিয়ানমারের রোহিঙ্গা নাগরিক বলে জানিয়েছেন। তারা মিয়ানমার হতে বাংলাদেশের টেকনাফ-উখিয়া এলাকায় দীর্ঘদিন অবস্থান করে কাজের সন্ধানে আজ বান্দরবান শহরে আসার সময় পুলিশ তাদের আটক করে। ডিউটি অফিসার আরো জানান, আটককৃতদের বান্দরবান সদর থানায় এনে আরো ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পরবর্তীতে তাদের মিয়ানমার ফেরত পাঠানোর ব্যবস্থা নেয়া হবে।

কোন মন্তব্য নেই: