সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় মাদ্রাসার দুই ছাত্রী ধর্ষিত: ধর্ষককে গণধোলাই

উখিয়ায় নুরানী মাদ্রাসার দুই ছাত্রীকে ধর্ষণ করেছে শিক্ষক। স্থানীয় গ্রামবাসী গণধোলাই করে উক্ত শিক্ষককে পরিচালনা কমিটির নিকট সোপর্দ করলে পরিচালনা কমিটি অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করে।জানা যায়, উপজেলার পালংখালী ইউনিয়নের থাইংখালী নুরানী মাদ্রাসার শিক্ষক মৌলভী নোমান (৩০)
গত ১১ জুন মাদ্রাসা ছুটির শেষে ২ ছাত্রীকে কৌশলে আটকিয়ে রেখে ধর্ষণ করে। পরে এ ঘটনা জানাজানি হয়ে গেলে গ্রামবাসী এসে উক্ত শিক্ষককে গণধোলাই দিয়ে পরিচালনা কমিটির নিকট সোপর্দ করে। মাদ্রাসার সাবেক অধ্যক্ষ ছৈয়দুল বশর চৌধুরী উক্ত ঘটনার সত্যতা শিকার করে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করা হয়েছে বলে জানান। 








সূপ্রভাত বাংলাদেশ

কোন মন্তব্য নেই: