সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ইসির অধীনে বিচারালয় গঠনের প্রস্তাব

নির্বাচন সংক্রান্ত মামলা নিষ্পত্তিতে নির্বাচন কমিশনের অধীনে আলাদা বিচারালয় গঠনের প্রস্তাব দিয়েছে বাংলাদেশ খেলাফত আন্দোলন।কমিশন কার্যালয়ে মঙ্গলবার বিকেলে সংলাপে যোগ দিয়ে দলটি লিখিত বক্তব্যে এ দাবি জানায়। লিখিত বক্তব্য পড়ে শোনান দলের মহাসচিব মুহাম্মদ জাফরুল্লাহ খান।তিনি বলেন, নির্বাচনী মামলা দ্রুত নিষ্পত্তিসহ সমস্যা সমাধানে আলাদা বিচারালয় গুরত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা আসন বিলুপ্তর দাবি করে জাফরুল্লাহ খান বলেন, সংসদে মহিলাদের সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ আছে। তাই মহিলাদের জন্য আলাদাভাবে আসন সংরক্ষণের যৌক্তিকতা নেই।

ইভিএম (ইলেকট্রোনিক ভোটিং মেশিন) সর্ম্পকে তিনি বলেন, স্থানীয় নির্বাচনে ইভিএম- এর ব্যবহার নির্ভুল প্রমাণিত হলে জাতীয় নির্বাচনেও ব্যবহার করা যেতে পারে।

দলীয় সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে না দাবি করে খেলাফত আন্দোলনের মহাসচিব আরো বলেন, নিরপেক্ষ নির্বাচনে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিকল্প নেই।

নির্বাচন কমিশনার নিয়োগ সর্ম্পকে লিখিত বক্তব্যে বলা হয়, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি কমিশনার নিয়োগ করবেন। তবে ওই সময়ের তত্ত্বাবধায়ক সরকারের কাছ থেকে তার প্রস্তাব আস হবে। নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে পাঁচজন কমিশনার নিয়োগ দেয়ার প্রস্তাব করেছে দলটি।

জনতহবিল সর্ম্পকে জাফরুল্লাহ খান বলেন, সরাসরি টাকা না দিয়ে কমিশন জামানাতের সঙ্গে নির্বাচনী খরচের নির্দিষ্ট অর্থ প্রার্থীর কাছ থেকে নেবে। পরে ওই অর্থ কমিশন প্রার্থীদের নির্বাচনী সরঞ্জাম সরবরাহে ব্যয় করবে। তবে নির্বাচনী ব্যয়ের এই অর্থ কোনভাবেই ১৫ লাখ টাকার বেশি হবে না।

জনসংখ্যার সঙ্গে ভৌগলিক দূরত্ব ও যোগাযোগ ব্যবস্থার সমন্বয় করে সংসদের আসন সংখ্যা ৪৫০ করার দাবি তিনি।

১১ সদস্যের প্রতিনিধি দলটির নেতৃত্ব দেন বাংলাদেশ খেলাফত আন্দোলনের সভাপতি মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফ।

কোন মন্তব্য নেই: