বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন বুধবার কোনো অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। ভোর থেকেই প্রবল বৃষ্টি থাকলেও প্রত্যন্ত এলাকার ভোট কেন্দ্রগুলোতেও পাহাড়ি-বাঙালি ভোটাররা লাইন ধরে ভোট প্রদান করেছেন। ৪ ইউনিয়নে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত টানা ভোট গ্রহণ হয়েছে। রোয়াংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম জানিয়েছেন ৪ ই্উনিয়নের ৩৬টি কেন্দ্রের কোথাও কোনো অঘটন হয়নি। তবে জেলার অন্যান্য ইউনিয়নে উল্লেখযোগ্য মহিলা ভোটার উপসি'তি থাকলেও বৃষ্টির কারণে রোয়াংছড়ির ভোট কেন্দ্রগুলোতে মহিলা ভোটারের উপসি'তি ছিল কম।
এদিকে উপজেলা নির্বাচন অফিসার আবদুস শুক্কুর জানিয়েছেন, কয়েকটি কেন্দ্র দুর্গম এলাকায় থাকায় ভোটের ফলাফল ঘোষণা করতে বিলম্ব হবে।
জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান সাংবাদিকদের জানিয়েছেন, চারটি ইউনিয়নের চেয়ারম্যান পদে ১৬ জন, সাধারণ মেম্বার পদে ১০৭ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার পদে ৩২ প্রতিদ্বন্দ্বিতা করেন।
চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নের অং শৈ মং মারমা (চশমা প্রতীক), কমলা সেন তংঞ্চঙ্গ্যা (তালা প্রতীক), চ হ্লা মং মার্মা (দেওয়াল ঘড়ি প্রতীক), সা হ্লা মং মার্মা (আনারস প্রতীক); ২নং তারাছা ইউনিয়নের চেয়ারম্যান পদে নু হাই মারমা (কাপ পিরিচ প্রতীক), মে মং মার্মা (দোয়াত কলম প্রতীক), মং থুই মারমা (আনারস প্রতীক), শৈ থোয়াই চিং মারমা (তালা প্রতীক), শৈ নু প্রু মারমা (দেওয়াল ঘড়ি প্রতীক); ৩নং আলেক্ষ্যং ইউনিয়নের চেয়ারম্যান পদে চাইনিং মারমা (চশমা প্রতীক), বিশ্ব নাথ তঞ্চঙ্গ্যা (দেওয়াল ঘড়ি প্রতীক), মং শৈ মং মারমা (তালা প্রতীক), লোয়ানুংমং মারমা (আনারস প্রতীক) এবং ৪নং নোয়াপতং ইউনিয়নে চেয়ারম্যান পদে অংক্যানু মারমা (তালা প্রতীক), উচমং মারমা (দেওয়াল ঘড়ি প্রতীক), শমভু কুমার তংঞ্চঙ্গ্যা (আনারস প্রতীক) নিয়ে প্রতিদ্বন্ধিতা করেন।
রোয়াংছড়ি উপজেলার ৪টি ইউনিয়নের মোট ভোটার ১৫ হাজার ৬৭৫ জন। এর মধ্যে পুরুষ ভোটারের সংখ্যা ৮ হাজার ৯১ জন ও মহিলা ভোটার ৭ হাজার ৫৮৪ জন। এরমধ্যে ১নং রোয়াংছড়ি সদর ইউনিয়নে ৫ হাজার ১০৬ জনের মধ্যে পুরুষ ভোটার ২,৬২৩ জন ও মহিলা ভোটার ২,২৮৩জন। ২নং তারাছা ইউনিয়নে ৪,৯৫৭ ভোটারের মধ্যে পুরুষ ২,৫৫২জন ও মহিলা ২,৪০৫জন। ৩নং আলেক্ষ্যং ইউনিয় ে২,৯১৬ ভোটারের মধ্যে পুরুষ ভোটার ১,৫১৬জন ও মহিলা ভোটার ১,৪০০ জন। ৪নং নোয়াপতং ইউনিয়নে ৩,৭০৬ ভোটারের মধ্যে পুরুষ ১৪০০ ও মহিলা ভোটার ২৩০৬জন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন