মোঃ নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
বান্দরবানের লামায় মামার হাতে ভাগিনা খুন হয়েছে। নিহতের নাম নুর মোহাম্মদ (৩৫)। সে উপজেলার ফাঁসিয়াখালী বনপুর বড়বিল এলাকার আব্দুল হাকিমের ছেলে। পারিবারিক বিরোধের জের ধরে তার মামা কাদের হোসেন খুন করতে পারে বলে পুলিশ ও স্থানীয়রা ধারনা করছেন।
পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, উপজেলার ফাঁসিয়াখালী ইউনিয়নের বনফুর এলাকার বড়পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন একটি ঝিরিতে শুক্রবার গভীর রাতে স্থানীয়রা নুর মোহাম্মদের মৃতদেহ ও কাদের হোসেনকে গুরুতর আহত অবস্থায় দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। শনিবার সকালে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করে। এ সময় পুলিশ ঘটনাস'ল থেকে একটি মোবাইল সেট ও একটি দা উদ্ধার করে। নিহত নূর মোহাম্মদ ও কাদের হোসেন আপন মামা ও ভাগ্নে।
নিহতের স্ত্রী নেছারা বেগম জানান, গত শুক্রবার রাতে কাদের হোসেনের সাথে নুর মোহাম্মদের মারামারি হচ্ছে, স্থানীয় দু’ব্যক্তির মাধ্যমে খবর পেয়ে ছুটে এসে নূর মোহাম্মদের লাশ পড়ে আছে দেখতে পাই। একই স্থানে নিহতের মামা গুরুতর আহত কাদের হোসেনকে তার পরিজনেরা চিকিৎসার জন্য চকরিয়া নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেছেন। লামা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ হোসাইন সাংবাদিকদের জানিয়েছেন, এ ঘটনায় একটি হত্যা মামলা রুজু হয়েছে। কাদের হোসেনের সন্ধান পাওয়া গেলে এ হত্যাকান্ডের মুল কারন জানা যাবে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন