সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

ফাশিয়াখালীতেআওয়ামীলীগের প্রতিবাদ সভা - বুলেট দিয়ে নয় ব্যালটের মাধ্যমে নির্বাচনে এর জবাব দিতে হবে


মিজবাউল হক, চকরিয়া: 

চকরিয়া উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গিয়াস উদ্দিন চৌধুরী ও ছাত্রলীগ নেতা হেলাল উদ্দিনের ওপর বিএনপি ক্যাডারদের সশস্ত্র হামলার প্রতিবাদে গতকাল বিকাল ৩টায় ফাঁশিয়াখালী ভেন্ডিবাজারের মাঠে স্থানীয় আওয়ামীলীগের উদ্যোগে বিশাল জনসভা অনুষ্টিত হয়েছে। মাওলানা নজির আহমদের সভাপতিত্বে অনুষ্টিত প্রতিবাদ সভায় প্রধান
অতিথির বক্তব্য রাখেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন সিআইপি। তিনি বলেন, গত ফাঁশিয়াখালী ইউপি নির্বাচনে সকাল ১০টায় বিভিন্ন কেন্দ্রে বিএনপি ক্যাডাররা ভোট ডাকাতি করে আজিজুল হককে চেয়ারম্যান নির্বাচিত করেছিলেন। ফাশিয়াখালী নির্বাচনে আবারো ভোট ডাকাতি করতে পায়ঁতারা চালাচ্ছে। কিন্তু তাদের এধরনের স্বপ্ন ফাশিয়াখালীর জনগণ কোন দিন হতে দেবে না। বুলেট দিয়ে নয় ব্যালটের মাধ্যমে আগামী ৮জুন ইউপি নির্বাচনে এর জবাব দিতে হবে। জেলা আইনজীবি সমিতির সভাপতি এডভোকেট আমজাদ হোসেন বলেন, সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের নেতৃত্বে সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে ফাশিয়াখালীর নিরহ মা বোনদের ওপর হামলা ও বাড়ি ঘর ভাংচুর করেছে। যারা আপনাদের ইজ্জতের ক্ষতি করেছে তাদের বিচার ভোটের মাধ্যমে জবাব দিতে হবে। আহত অবস্থায় চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন চৌধুরী বলেন, আমি ফাশিয়াখালীর জনগণের সূখে দূঃখে পাশে ছিলাম। আমার দল ক্ষমতায় কাউকে মামলা দিয়ে হয়রানি করেনি। আমি এই এলাকার চেয়ারম্যান ছিলাম। আভ্যন্তরীন সড়ক, মসজিদ, মাদ্রাসা, স্কুলসহ ব্যাপক উন্নয়ন করেছি। আমি কি অপরাধ করেছি। গত শুক্রবার ফাঁশিয়াখালীতে সাবেক যোগাযোগ প্রতিমন্ত্রী নেতৃত্বে বিএনপি ও যুবদলের সন্ত্রাসীরা এলাকার লোকজনের ওপর গুলি চালিয়েছে। অর্ধশতাধিক বাড়িতে ভাংচুর ও লুটপাট করেছে। সন্ত্রাসী সালাহ উদ্দিনের বিচার আমি আপনাদের দিলাম। এসময় গিয়াস উদ্দিন কান্নায় ভেঙ্গে পড়েন। প্রতিবাদ সভায় আরো বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম, জেলা আওয়ামীলীগ নেতা সাবেক পৌর মেয়র জাফর আলম, আ.লীগের কৃষি সম্পাদক কামাল হোসেন চেয়ারম্যান, চিরিংগার চেয়ারম্যান প্রার্থী কেএম ছালাহউদ্দিন, আমিনুল হক বিএসসি, ডা: মীর আহমদ, মোকতার আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা দিদারুল ইসলাম, সাংবাদিক জাহেদ চৌধুরী, ছাত্রনেতা হেলাল উদ্দিন, জামাল উদ্দিন জয়নাল, আলমগীর চৌধুরী, ছৈয়দ আলম কমিশনার, এম আর চৌধুরী, আমিনুর রশিদ দুলাল, শাহনেওয়াজ তালুকদার, যুবলীগ সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, সাবেক প্যানেল মেয়র জাহিদুল ইসলাম লিটু, তপন কান্তি দাশ, কাকারা চেয়ারম্যান প্রার্থী শওকত ওসমান, জামাল উদ্দিন, উত্তম দাশ, মাষ্টার হৃদয় রঞ্জন, নাগু সওদার, বশির আলম, মুজিবুর রহমান লিটন, কাউছার উদ্দিন কচির, বাপ্পী, রাসেল ও জহির।

কোন মন্তব্য নেই: