কক্সবাজার শহরের কলাতলী এলাকা থেকে ঝুলন্ত অবস্থায় অজ্ঞাতনামা এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার সকালে সড়ক ও জনপদ রেষ্ট হাউজের পাহাড়ে যুবকের ঝুলন্ত লাশ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্যকক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠায়।ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই যুবককে খুন করে লাশ গাছের সাথে ঝুলিয়ে রাখে।
এদিকে শহরের সমিতি পাড়া এলাকায় রোকেয়া আকতার নামে এক কিশোরী বিষপানে আত্মহত্যা করেছে।
বৃহস্পতিবার রাতে পরিবারের সাথে অভিমান করে বিষপান করে সে। মুমূর্ষ অবস্থায় তাকে সদর হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন