সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

পেকুয়ার শিলখালীতে পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকের দোকানে হামলা, লুটপাট, আহত ৭

সুমাইয়া ফেরদৌস, চকরিয়া: অনুষ্টিত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে পেকুয়া উপজেলার শিলখালী এক হামলার ঘটনা ঘটেছে। এতে ৭ জন আহত হয়েছে। হামলাকারীরা একটি দোকান ভাংচুর ও লুটপাটের ঘটনা করেছে। এসময় হামলায় ৭ ব্যক্তি আহত হয়েছে। গুরুতর আহত একজনকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে। গত ১৯ জুন সন্ধ্যা সাড়ে ৭টায় বাগগুজারা ষ্টেশনে এ ঘটনাটি ঘটেছে।
 প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসি জানায়, এদিন সন্ধ্যায় প্রায় শতাধিক লোক শিলখালীর বাগগুজারা ষ্টেশনে অবস্থিত মোঃ ফেরদৌসের দোকান ঘেরাও এবং হামলা চালিয়ে দোকান ভাংচুর ও লুটপাট চালায়। এসময় প্রায় আধা ঘন্টা ফেরদৌস দোকানের ভিতরে অবরুদ্ধ হয়ে পড়ে। হামলাকারীরা তাকে দোকান ভেঙ্গে বের করার চেষ্টা করলে খবর পেয়ে পেকুয়া থানার পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে তার ঘরে পেঁৗছে দিয়ে আসে। হামলার সময় লোহার রড়, দায়ের কোপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ৭ জনকে গুরুতর আহত করেছে। আহতদের মধ্যে ছুরুত আলম(৩৫)কে গুরুতর অবস্থায় কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। অন্যান্য আহত তৈয়ম গোলাল(৪৫), শহীদুল ইসলাম(২২), মোঃ কালু মিয়া(২৫), আনসার উদ্দিন(৩৫), নুরুল আলম(৪৫) ও মুসলেহ উদ্দিন(২৫)কে পেকুয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ফেরদৌস জানান; গত ৪ জুন শিলখালী ইউনিয়নে অনুষ্টিত ইউপি নির্বাচনে বর্তমান চেয়ারম্যান নুরুল হোছাইন বিজয় লাভ করেন। ওই নির্বাচনে তিনি পরাজিত অপর চেয়ারম্যান প্রার্থী মোঃ শাহাজাহানের কর্মী ছিলেন। তিনি পরাজিত চেয়ারম্যান প্রার্থী শাহাজাহানের কর্মী হিসেবে কাজ করায় চেয়ারম্যান নুর হোছাইন তার উপর ক্ষুব্ধ ছিল। এতে বিজয়ী চেয়ারম্যান প্রতিশোধ নেয়ার জন্য পরিকল্পিতভাবে তার দোকানে হামলা করে এবং ২ লাখ টাকার মালামাল লুটপাট করেছে। এ ব্যাপারে চেয়ারম্যান নুরল হোছাইনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ ঘটনায় কোন ভাবে জড়িত নয় বলে জানান।

কোন মন্তব্য নেই: