সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচীতে প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্ত করে সম্পদে পরিনত করতে হবে



সুমাইয়া ফেরদৌস, চকরিয়া : প্রতিবন্ধীরা সমাজের কোন বিচ্ছিন্ন অংশ নয়, তারা দেশের নাগরিক এবং আমাদেরই আপনজন। তাদেরকে কোন অবহেলা আর নয়, দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টি করে তাদেরকে এগিয়ে নিতে হবে। সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন ও সঠিক পরিকল্পনা প্রণয়ন, কারিগরী জ্ঞান অর্জন এবং দক্ষতা বৃদ্ধির পাশাপাশি সরকারী সামাজিক নিরাপত্তা বেষ্টনি কর্মসূচীতে অন্তভর্ক্ত করার
মাধ্যমে প্রতিবন্ধীদের দেশের সম্পদে পরিনত করতে হবে। এজন্য সরকারের সাথে সমাজের সকল পর্যায়ের ব্যক্তিদের এগিয়ে আসতে হবে।

গতকাল ২০ জুন সোমবার সকাল ১০টায় চকরিয়া উপজেলার ভরামুহুরীস্থ এসএআরপিভি-বাংলাদেশ সেমিনার কক্ষে "প্রমোশন অব হিউম্যান রাইট্স অব পারসন্স উইথ ডিস্যাবিলিটি ইন বাংলাদেশ(পিএইচআরপিবিডি) প্রকল্পের উদ্যোগে উপজেলা প্রশাসন ও বিভিন্ন পেশা-শ্রেণীর কর্মকর্তাদের সাথে দিনব্যাপী প্রতিবন্ধিতা বিষয়ক এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকির হোসেন একথা বলেন। এসএআরপিভি-বাংলাদেশ চকরিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক কাজী মাকসুদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বরইতলী ইউপি চেয়ারম্যান এ,টি,এম জিয়াউদ্দিন চৌধুরী জিয়া, ক্যামব্রীজ ইউনিভার্সিটির সোনিয়া আহমেদ, চকরিয়া প্রেস ক্লাব সম্পাদক সাংবাদিক জহিরুল ইসলাম, আল-আমিন ফাউন্ডেশনের ডিরেক্টর ও প্রধান শিক্ষক তছলিম উদ্দিন প্রমূখ। মোঃ মনির আলম ও মুহাম্মদ শাহ্ আলম এর উপস্থাপনায় কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন প্রকল্প কর্মকর্তা পারভীন বানু।

কর্মশালায় প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন-চকরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় প্রতিটি ইউনিয়নে সঠিক জরিপের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিদের তালিকা প্রস্তুতকরণ, ফান্ড গঠন, প্রতিবন্ধীদের কর্মসংস্থান বা আয়মূলক কাজের জন্য আর্থিক সহযোগিতা প্রদান এব্ং প্রতিবন্ধী ব্যক্তিদের কাজের জন্য উপজেলায় জায়গা বরাদ্দ দিয়ে একটি ঘর তৈরীর সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় উপজেলা দপ্তরের প্রধানগন, জনপ্রতিনিধি, বিভিন্ন পেশাজীবী, শিৰক, প্রতিবন্ধী স্ব-সংগঠনের দলনেতা এবং সংস্থার কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

কোন মন্তব্য নেই: