|
বান্দরবানের লামায় ভূমি বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ১০ জন আহত হয়েছে। সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বৈল্লারচর এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলার ঘটনায় গুরুতর আহতরা হলো- মোঃ শাহ আলম (৩০), মোঃ রুবেল (১৮), আহমদ হোসেন (৫০), হোসেন আলী (৪৫), আলী হোসেন (৫২) ও আমির হোসেন (৫৫)।
প্রত্যক্ষদর্শী ও আহতরা জানায়, উপজেলার রূপসী পাড়া ইউনিয়নের ইব্রাহিম লিড়ার পাড়ার আমির হোসেনগং ও পার্শ্ববর্তী লামা সদর ইউনিয়নের বৈল্লারচর গ্রামের আবদুস সত্তার গংদের মধ্যে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ও মামলা মোকদ্দমা চলে আসছে। বিরোধীয় জায়গায় আমির হোসেনগং চাষ করতে গেলে আবদুস সত্তারগং পুর্বপরিকল্পিতভাবে দা, লাঠি ও লোহার রড় নিয়ে হামলা চালায়। এ সময় প্রতিপক্ষের এলোপাতাড়ি লাঠি, লোহার রড় ও দাযের কোপে ১০ জন আহত হয়। স্থানীয়রা গুরুতর আহত ৬ জনকে উদ্ধার করে লামা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। লামা থানার এসআই মোঃ ্ইব্রাহিম হামলার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ক্ষতিগ্রস্তরা অভিযোগ করলে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
ফটোক্যাপশন ঃ লামায় প্রতিপক্ষের হামলায় আহতরা। ছবি -লামা প্রতিনিধি।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন