সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হিলারির সাবেক ইনটার্ন পর্নো তারকা

ইউএ্নটি ডেস্ক
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সাবেক ইনটার্ন স্যামি স্পেডস অবশেষে পর্নোগ্রাফির তালিকায় নাম লিখিয়েছেন। রিপোর্টে জানা গেছে, তিনি ইনটার্ন থাকা অবস্থাতে আইনজীবী হবার স্বপ্ন দেখলেও পর্নো তারকা হওয়ার ইচ্ছাই তার শেষ পরিণতি। তৎকালীন সিনেটর এবং বর্তমানের মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটনের সঙ্গে স্যামি স্পেডস যখন কাজের সুযোগের লক্ষ্যে প্রথম দেখা করেছিলেন তখন তিনি নিউ ইয়র্কে বাফেলোর একটি কমিউনিটি কলেজের ছাত্রী ছিলেন। স্পেডেসের কথা ও কাজে মুগ্ধ হয়ে হিলারি ২০০৬ সালের গ্রীষ্মে
তার বাফেলো অফিসে স্পেডসকে ইনটার্ন করার ব্যবস্থা করে দিয়েছিলেন। সেখানে তাকে বিভিন্ন ধরনের কাজ করতে হতো। তখন তিনি ভবিষ্যৎ জীবনে একজন আইনজীবী হবার স্বপ্ন দেখলেও ‘বম্ব অ্যাস হোয়াইট বুটি ১৩’ নামের পর্নো ছবিতে অভিনয়ের মাধ্যমে তিনি পরিণত হন পর্নো তারকায়। টিএমজেডডটকমকে তিনি বলেছেন, আইনজীবী হবার পরিকল্পনা নিয়েই আমি সরকারি অফিসে কাজ করতে গিয়েছিলাম। আমি জানি আমার এ অবস্থানের কথা শুনে হিলারি খুশি হবেন না। কিন্তু আমার কিছুই করার নেই। লাসভেগাসভিত্তিক আত্মস্বীকৃত মডেল, পর্নো অভিনেত্রী এবং ড্যান্সার স্পেডস এখন অবশ্য চটুল ম্যাগাজিনের জন্য কাজ না করে ম্যাক্সিম, এফএইচএম, স্টাফ এবং প্লেবয়ের মতো মূলধারার ম্যাগাজিনের জন্য কাজ করতে আগ্রহ প্রকাশ করেছেন।
 

কোন মন্তব্য নেই: