
কক্সবাজারের উখিয়ার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ বৃহস্পতিবার। গতকাল পর্যন্ত উখিয়ায় মোট ১৭৮ জন প্রার্থী তাদের মনোনয়ন পত্র পেশ করেছেন। তৎমধ্যে চেয়ারম্যান পদে ১০ জন,সংরক্ষিত মহিলা সদস্য পদে ৩১ জন ও সাধারণ সদস্য পদে ১৩৭ জন মনোনয়ন পত্র দাখিল করেন।
উখিয়ার ৫ ইউনিয়ন পরিষদ নির্বাচনী রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, গতকাল ১ জুন বুধবার পর্যন্ত ১ নং জালিয়াপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে এ কে এম শহিদুল্লাহ কায়সার
ও শামশুল আলম ইউনিয়ন রিটার্নিং ও মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম রেজার নিকট মনোনয়ন পত্র জমা দেন। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা সদস্য পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৫২ জন মনোনয়ন পত্র জমা দেন। ২ নং রত্নাপালং ইউনিয়নে চেয়ারম্যান পদে গতকাল পর্যন্ত কোন প্রার্থী মনোনয়ন পত্র জমা না দিলেও সংরক্ষিত মহিলা পদে ৪ জন ও সাধারণ সদস্য পদে ১৪ জন মনোনয়ন পত্র জমা দেন। ৩ নং হলদিয়াপালং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ নেতা,সাবেক ইউপি মেম্বার মরহুম সালেহ আহমদ চৌধুরীর ছেলে গিয়াস উদ্দিন চৌধুরী,ইউপি মেম্বার আমিনুল হক আমিন,সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা ফজলুল করিম সিকদার,এডভোকেট ছৈয়দুল ইসলাম,সাবেক ইউপি চেয়ারম্যান বাদশা মিয়া চৌধুরী ও সাবেক সার্জেন মাহমুদুল হক সিকদার।
হলদিয়া পালং ইউপি নির্বাচন রিটার্নিং ও প.প.কর্মকর্তা মো: আবুল কাশেমের নিকট আওয়ামীলীগ নেতা গিয়াস উদ্দিন চৌধুরী মনোনয়ন পত্র জমাদানকালে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাব সেক্রেটারী রফিক উদ্দিন বাবুল, সাবেক সেক্রেটারী ও উখিয়া নাগরিক পরিষদের চেয়ারম্যান সাংবাদিক রফিকুল ইসলাম, উখিয়া সেচ্ছাসেবক লীগ সভাপতি অধ্যাপক হেলাল উদ্দিন চৌধুরী,বিএনপি নেতা মির আহমদ সওদাগর, মোশারফ আলী,সাংবাদিক দীপন বিশ্বাস,হানিফ আজাদ,হুমায়ন কবির জুশান,শহিদুল ইসলাম,শফিউল ইসলাম আজাদ প্রমুখ। উক্ত ইউনিয়নে সংরক্ষিত মহিলা পদে ৭ জন ও সাধারণ সদস্য পদে ৩১ জন। ৪নং রাজাপালং ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ছাত্রলীগ নেতা মুজিবুল হক আজাদ। সংরক্ষিত মহিলা পদে ৫ জন,সাধারণ সদস্য পদে ২১ জন মনোনয়ন পত্র দাখিল করেন। ৫নং পালংখালী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে সাবেক ইউপি চেয়ারম্যান মকবুল হোসেনের ছেলে ও ছাত্রলীগ নেতা শাহদত হোসেন জুয়েল। এ ইউনিয়নে সংরক্ষিত মহিলা আসনে ৮ জন ও সাধারণ সদস্য পদে ১৯জন মনোনয়ন পত্র দাখিল করেন। উখিয়ার ৫ ইউনিয়নের নির্বাচনকে ঘিরে বিভিন্ন প্রার্থী ও সংশ্লিষ্ট ভোটার সাধারনের মাঝে উৎসবের আমেজ ফিরে আসছে।
ক্যাপশান: হলদিয়া পালং ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন পত্র জমা দিচ্ছেন গিয়াস উদ্দিন চৌধুরী
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন