উখিয়ার ইউনিয়ন পরিষদ নির্বাচনে একই পরিবারের চাচা-ভাতিজা-মামা মেম্বার পদে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে। তারা একে অপরের সমালোচনা করে ভোটারদের সমর্থন আদায়ের চেষ্টা করলেও টানাপোড়েনের মধ্যে পড়েছে ভোটারেরা।
জানা গেছে, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের পরপর ৪বার নির্বাচিত মেম্বার আলী আহাম্মদ আবারো মেম্বার পদে প্রার্থী হয়ে গতকাল ১ জুন মনোনয়নপত্র দাখিল করেছেন। তার ভাতিজা উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক রাশেল উদ্দিন সুজনও ঢাকঢোল পিটিয়ে মনোনয়নপত্র জমা দিয়েছে।
একই ওয়ার্ড থেকে মেম্বার পদপ্রার্থী হয়ে তার মামা মোরশেদ আলমকেও মনোনয়নপত্র জমা দিতে দেখা গেছে। চাচা-ভাতিজা-মামার ত্রিমুখি ভোট যুদ্ধ নিয়ে এলাকার ভোটারদের মধ্যে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন