সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

মহেশখালী ধলঘাট সাপেরদেইল ঘাট থেকে এলজি কার্তুজ উদ্ধার

প্রেস রিলিজ: 
র‌্যাব-৭,, চট্টগ্রাম এর কক্সবাজার জেলার চকরিয়া ক্যাম্প গোয়েন্দা সুত্রে জানতে পারে যে, কক্সবাজার জেলার মহেশখালী থানাধীন ধলঘাট ইউনিয়নের সাপেরদেইল ঘাট সংলগ্ন এলাকায় কতিপয় অস্ত্রধারী ডাকাত দল ডাকাতি সংঘঠিত করার জন্য অবস্থান করছে। এ সংবাদের ভিত্তিতে র‌্যাব-৭, চট্টগ্রাম এর কক্সবাজার জেলার চকরিয়া ক্যাম্প এর একটি চৌকষ অভিযান দল গত
৩১ মে ধলঘাট ইউনিয়নের সাপেরদেইল ঘাট এলাকায় পৌছলে অজ্ঞাতনামা ডাকাত দল র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যেতে সক্ষম হয়। পরববতীতে র‌্যাবের অভিযানকারী দলটি বর্ণিত এলাকার বাধের দক্ষিণ-পূর্ব পাশে তল্লাশী চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ০২টি দেশীয় তৈরী এলজি (০১টি এলজি'তে .৩০৩ রাইফেলের গুলি ব্যবহার করা যায়), ০২টি দেশীয় তৈরী একনলা বন্দুক এবং ০৫ রাউন্ড তাজা কার্তুজ উদ্ধার করে। এ সংক্রান্তে কাউকে গ্রেফতার করা যায়নি। তবে গ্রেফতারের চেষ্টা অব্যাহত আছে ।

কোন মন্তব্য নেই: