সরওয়ার আলম শাহীন, উখিয়া
উখিয়ার রাজাপালং এ সন্ত্রাসী হামলায় ঘটনায় উখিয়া থানা পুলিশ ১ ব্যাক্তিকে আটক করেছে।ঘাতক ব্যাক্তির নাম মোহাম্মদ রশিদ (৩০)।
থানায় দায়েরকৃত মামলার সুত্রে জানা যায়, রাজাপালং ইউনিয়নের তুতুরবিল গ্রামের মৃত ঠান্ডা মিয়ার পুত্র শাহ আলম তার ওয়ারিশ সুত্রে পাওয়া জমিতে চাষ করার সময় গত ২১ জুন সকালে পূর্ব শত্রুতার জের ধরে হরিন মারা গ্রামের মৃত মেহের আলীর পুত্র মোহাম্মদ রশিদ (৩০) ও হারুনুর রশিদ এলাকার
চিহ্নিত ১০/১২ জন সন্ত্রাসী নিয়ে শাহআলমের উপর হামলা করে চাষাবাদের কাজে ব্যবহৃত ট্যাক্টর ভাংচুর করে, তাকে মারাত্বক জখম করে তার কাছে থাকা ৪ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ অবস্থায় শাহ অঅলমের আত্বচিৎকারে গ্রামবাসী এগিয়ে এলে সন্ত্রাসী পালিয়ে যায়। এ ব্যাপারে শাহ আলম বাদী হয়ে উখিয়া থানায় মামলা দায়ের করলে গতকাল বৃহস্পতিবার সকালে উখিয়া তানায় এস, আই মকবুল অভিযান চালিয়ে রাজাপালং এলাকা থেকে ঘটনার মুল হোতা মোহাম্মদ রশিদকে গ্রেফতার করে। মামলার তদন-কারী কর্মকর্তা এস, আই মকবুল হোসেন বলেন, এ ঘটনায় ১ জনসকে গ্রেফতার করা হয়েছে বাকী আসামীদের ও গ্রেফতারের চেষ্টা চলছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন