মোঃ নুরুল করিম আরমান, লামা
বান্দরবানের লামায় ইউপি নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে এক চেয়ারম্যান প্রার্থীকে ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জরিমানা প্রদানকারী প্রার্থীর নাম মোঃ খায়রুল বশর। তিনি গরুর গাড়ী প্রতীক নিয়ে ৩নং ফাঁসিয়াখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান
পদে প্রতিদ্বন্ধিতা করছিলেন। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, বুধবার নির্বাচন বিধি ভংঙ্গ করে দুপুর ২টার আগে গাড়ীতে মাইক বেঁধে নির্বাচনী ফাঁসিয়াখালী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় লামা থানা পুলিশ ও নির্বাচন অফিসার মোঃ নুরুল ইসলাম ঘটনাস্থল থেকে প্রচার কাজে ব্যবহৃত মাইক বাঁধা গাড়ীসহ প্রচারকারীদেরকে উপজেলা সদরে এনে নির্বাহী ম্যাজিষ্ট্রেট এর আদালতে সোপর্দ করেন। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম প্রার্থী খায়রুল বশরকে নির্বাচনী আচরণ বিধি লংঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমাণা করেন।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন