সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

রাস্তায় চিৎকার করে মধ্যবর্তী নির্বাচন পাবেন না: মতিয়া



 ইউএনটি ডেস্ক
রাস্তায় দাঁড়িয়ে চিৎকার করে মধ্যবর্তী নির্বাচন পাবেন না। নির্বাচন চাইলে সংসদে আসুন_ লন্ডন ও আমেরিকায় খালেদা জিয়ার মধ্যবর্তী নির্বাচনের দাবির সমালোচনায় আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এ কথা বলেছেন। আজ শনিবার সন্ধ্যায় কামরাঙ্গীরচরের আলহেরা কমিউনিটি সেন্টারে কামরাঙ্গীর চর থানা আওয়ামী লীগ আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে তিনি এ কথা বলেন।
সমাবেশে মতিয়া চৌধুরী বিএনপির রাজনীতি দেউলিয়া হয়ে গেছে বলে মন্তব্য করে বলেন, খালেদা জিয়া ক্ষমতায় থাকা অবস্থায় বলেছিলেন তিনি কখনো পশ্চিমে যাবেন না। কিন্তু এখন মধ্যবর্তী নির্বাচন ভিক্ষা চাইতে ঠিকই পশ্চিমে গেছেন। কিন্তু কোনো লাভ হয়নি। নির্বাচন চাইলে বিরোধী দলকে সংসদে
আসার আহ্বান জানান কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
শুক্রবার ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়ার 'জিয়া হত্যার বিচার দাবি' উল্লেখ করে মতিয়া চৌধুরী বলেন, বেগম খালেদা কখনো জিয়া হত্যার বিচার চাননি। আমিই প্রথম চেয়েছিলাম। তিনি বলেন, খালেদা জিয়া শুধু পার্টি করার জন্য জিয়াকে নিয়ে কথা বলেন।

কোন মন্তব্য নেই: