সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

চকরিয়া ইউপি : বৈধ- অবৈধ

বদরখালীতে চেয়ারম্যান প্রার্থী নুরুন্নবী সিকদারের মনোনয়ন পত্র বাতিল

এম আলী হোসেন ,কক্সবাজার :

চকরিয়ার বদরখালী ইউনিয়নের মনোনয়ন পত্র দাখিলকারী চেয়ারম্যান, সংরক্ষিত মহিলা সদস্য ও সাধারণ সদস্যের মনোনয়ন পত্র যাচাই-বাচাইয়ের শেষ দিনে ৩৪ লাখ টাকার ঋণখেলাপীর অভিযোগে চেয়ারম্যান পদ প্রার্থী নুরুন্নবী সিকদারের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে। চকরিয়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ও রিটার্নিং অফিসার চৌধুরী মোর্শেদ আলম জানান, সোনালী ব্যাংক বদরখালী শাখা থেকে মাহামুদা লবণ বিচ্ছিন্ন করণ কারখানার নামে ৩৪ লক্ষ টাকা ঋণ অনাদায়ী থাকায় ব্যাংকের লিখিত
অভিযোগের প্রেক্ষিতে চেয়ারম্যান প্রার্থী নুরুন্নবী সিকদারের মনোনয় পত্র বাতিল করা হয়েছে। অপর দিকে ওই চেয়ারম্যান প্রার্থী গতকাল ২১মে উপজেলার মোহনা মিলনায়তনে তার আইনজীবীদের মাধ্যমে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের কাছে আইনজীবীদের মাধ্যমে তার মনোনয়ন পত্র বৈধ করণে শত প্রচেষ্টা চালিয়েও ব্যর্থ হন বলে ব্যাংক কর্মকর্তা মোহাম্মদ আলম জানান ।

বিএনপি নেতা শাহাজাহান চৌধুরীর মনোনয়ন বৈধ ঘোষণা 

চকরিয়া উপজেলার কৈয়ারবিল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা শাহাজাহান চৌধুরীর মনোনয়ন পত্র রির্টানিং অফিসার ও উপজেলা কৃষি কর্মকর্তা মো: আতিক উল্লাহ ঋণ খেলাপীর অভিযোগে বাতিল করলে ও অবশেষে জেলা নির্বাচন কর্মকর্তা ছৈয়দ আমীরুল ইসলাম বৈধ ঘোষণা করেছেন। এ খবর গতকাল ২১ মে তার নির্বাচনী এলাকা কৈয়ারবিলে পৌঁছলে তার কর্মী সমর্থকদের মধ্যে আনন্দের বন্যা বইতে শুরু করেছে। অনেকেই একে অপরকে মিষ্টি বিতরণ করেছেন। উল্লেখ্য যে ওই ইউনিয়নের আওয়ামী সমর্থিত এক চেয়ারম্যান প্রাথর্ী ষড়যন্ত্র করে তার মনোনয়ন পত্র উপজেলা রির্টানিং অফিসারের কার্যালয়ে বাতিলের তদবির করে। পরে শাহাজাহান চৌধুরী জেলা নির্বাচন অফিসারের কাছে আপিল করলে মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন। মনোনয়ন পত্র বৈধতা পেয়ে শাহাজাহান চৌধুরী উপজেলা কম্পাউন্ডে চকরিয়া পৌর মেয়র নুরুল ইসলাম হায়দারের সাথে কোলাকুলি ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও চেয়ারম্যান জামিল ইব্রাহীমের সাথে হাত তুলে আঙ্গুল দেখিয়ে বিজয়ের নমুনা দেখিয়েছেন।

বৈধতা পেলেন মেম্বার প্রার্থী বাহাদুর আলম 

চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী বাহাদুর আলমের মনোনয়ন পত্র বাতিলের জন্য রিটার্নিং অফিসারের কাছে অভিযোগ করেন অপর মেম্বার প্রার্থী নেয়ামত উল্লাহ। কিন্তু বিধিবাম তার অভিযোগ আইন সম্মত না হওয়ায় বাহাদুর আলমের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করলে উপজেলা পরিষদ মিলনায়তন মোহনায় বাহাদুরের সমর্থকেরা উল্লাসে ফেটে পড়ে। এ সময় অভিযোগকারী বাহাদুরের কর্মী সমর্থকদের নবাবী কায়দায় বাহাদুরী দেখে হতাশ হয়ে পড়েন।


কোন মন্তব্য নেই: