সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আগামী সপ্তাহের শেষের দিকে এসএসসির ফলাফল



ইউএনটি ডেস্ক: আগামী সপ্তাহের শেষের দিকে প্রকাশ করা হতে পারে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সূত্র জানায়, আগামী সপ্তাহের শেষের দিকে ১২ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশের সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়েছে। সবকিছু ঠিক থাকলে সম্ভাব্য ১২ মে বৃহস্পতিবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হবে।
এ বছর ৮টি সাধারণ, ১টি মাদ্রাসা ও ১টি কারিগরি শিক্ষাবোর্ডের অধীনে ১ ফেব্রুয়ারি সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হয়। ১০ মার্চ পরীক্ষা শেষ হয়। মোট ১০টি শিক্ষাবোর্ডের অধীনে এ বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশগ্রহণ করে ১৩ লাখ ১৫ হাজার ২ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৭৮ হাজার ২৯৩ এবং ৬ লাখ ৩৬ হাজার ৭০৯ জন ছাত্রী। সারাদেশের মোট ২ হাজার ১৮১টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

কোন মন্তব্য নেই: