বান্দরবানের ২৭টি ইউপি নির্বাচন ৮ হতে ২৮ জুন
বদরুল ইসলাম মাসুদ, বান্দরবান থেকে
বান্দরবান জেলার ৩১টি ইউনিয়ন পরিষদের (ইউপি) মধ্যে ২৭টির নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে। অবশিষ্ট চারটি ইউনিয়নের সীমানা জটিলতার কারণে নির্বাচন স্থগিত করেছে জেলা নির্বাচন অফিস। আগামী ৮ হতে ২৮ জুনের মধ্যে এসব ইউপি নির্বাচন অনুষ্ঠিত হবে।
জেলা নির্বাচন অফিসার (চলতি দায়িত্ব) কামরুল হাসান স্বাক্ষরিত নির্বাচনী তফশীল সূত্রে জানা গেছে, স'ানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) নির্বাচন বিধিমালা ২০১০ এর বিধি ১০ অনুযায়ী তিনি এই নির্বাচনের তফশীল ঘোষণা করেছেন।
জেলা নির্বাচন অফিসার জানিয়েছেন, জেলার আগের ২৯টি এবং নবগঠিত ২টিসহ ৩১টি ইউনিয়নের মধ্যে উল্লেখিত সময়ে ২৭টি ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে। সীমানা জটিলতার কারণে ৪টি ইউপি নির্বাচন স'গিত রাখা হয়েছে।
নির্বাচন অফিসার স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে জানা গেছে, লামা উপজেলার ফাঁসিয়াখালী, আজিজনগর, ফাইতং, লামা সদর, রূপসীপাড়া ও সরই ইউনিয়ন এবং আলীকদম উপজেলার আলীকদম সদর ও চৈক্ষ্য ইউনিয়ন পরিষদের নির্বাচন আগামী ৮ জুন অনুষ্ঠিত হবে। এসব ইউনিয়নে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ মে, বাছাই ১৫-১৬ মে এবং প্রার্থীতা প্রত্যাহার ২৩ মে। বান্দরবান সদর উপজেলার সুয়ালক, কুহালং, রাজবিলা, টংকাবতী এবং বান্দরবান সদর ইউনিয়নের নির্বাচন ১২ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিষ ১৬ মে, বাছাই ১৯-২০ মে এবং প্রত্যাহার ২৭ মে। রুমা উপজেলার পাইন্দু, রুমা সদর ও গ্যালেঙ্গা ইউপি নির্বাচন ১৬ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২২ মে, বাছাই ২৪-২৫ মে এবং প্রার্থীতা প্রত্যাহার ০১ জুন। এ উপজেলার রেমাক্রী প্রাংসা ইউপি নির্বাচন স'গিত রাখা হয়েছে। থানচি উপজেলার তিন্দু, রেমাক্রী, থানচি সদর ও বলিপাড়া ইউপি নির্বাচন ২০ জুন। মনোনীয়ন দাখিলের শেষ তারিখ ২৪ মে, বাছাই ২৭-২৮ মে এবং প্রার্থীতা প্রত্যাহার ৪ জুন। নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি ইউপি নির্বাচন ২৫ জুন। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ২৯ মে, বাছাই ০১-০২ জুন, প্রার্থীতা প্রত্যাহার ০৯ জুন। এ উপজেলার ঘুমধুম, নবগঠিত সোনাইছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউপি নির্বাচন স'গিত রাখা হয়েছে।
রোয়াংছড়ি উপজেলার রোয়াংছড়ি সদর, নোয়াপতং, আলেক্ষ্য ও তারাছা ইউপি নির্বাচন ২৮ জুন। মনোনয়ন পত্র দাখিলের শেষ তারিখ ১ জুন, বাছাই ৪-৫ জুন এবং প্রার্থীতা প্রত্যাহার ১২ জুন।
জেলা নির্বাচন অফিসার কামরুল হাসান জানান, ইউপি নির্বাচনে জেলা প্রশাসক জেলা নির্বাচন সমন্বয়কারী এবং উপজেলা নির্বাহী কর্মকর্তারা উপজেলা সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করবেন।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন