সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

'বিএনপি বীরোচিত সংবর্ধনা দেবে খালেদা জিয়াকে '

altইউএনটি ডেস্ক
যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেটে বিশেষ সম্মাননা পাওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে বিমানবন্দরে বীরোচিত সংবর্ধনা দেয়ার প্রস্তুতি নিচ্ছে বিএনপি। শুক্রবার নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এ নিয়ে যৌথসভা শেষে সাংবাদিকদের এ কথা জানান দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।তিনি বলেন, যুক্তরাষ্ট্রে বিএনপি চেয়ারপারসন যে সম্মান অর্জন করেছেন তা দেশের জন্যও সম্মানজনক। তাই তাকে বীরোচিতভাবে গ্রহণ করা হবে।
মির্জা ফখরুল আরো বলেন, ‘বিএনপি সিদ্ধান্ত নিয়েছে যে তাকে একটি বীরোচিত সংবর্ধনা বিমানবন্দরে প্রদর্শন করা হবে। সে ভাবেই আমরা আজকে আমাদের অঙ্গসংগঠন এবং মহানগরের সংগঠন প্রসঙ্গে আলোচনা করেছি।'
২৯ তারিখে অত্যন্ত সাফল্যের সঙ্গে একটি অভূতপূর্ব সংবর্ধনা প্রদর্শন করারও আশা প্রকাশ করেছেন তিনি।
গত ১৪ মে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র সফরে যান খালেদা জিয়া। ওই দিনই লন্ডনে পৌঁছেন তিনি। সেখানে দীর্ঘদিন পর বড় ছেলে ও বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে মিলিত হন। এরপর যুক্তরাজ্যে ক্ষমতাসীন ও বিরোধীদলের বিভিন্ন নেতাদের সঙ্গে বৈঠক করেন তিনি।
গত ২১ মে যুক্তরাষ্ট্র যান খালেদা জিয়া। আর ২৪ মে যুক্তরাষ্ট্রের নিউ জার্সি সিনেটে তাকে বিশেষ সম্মাননা দেয়া হয়।
আগামী ২৯ মে রোববার দেশে ফেরার কথা রয়েছে তার।
এর আগে গত ২০ মার্চ সৌদি আরব সফরে গিয়েছিলেন খালেদা জিয়া। পরে ৩ এপ্রিল দেশে ফিরেন তিনি।

কোন মন্তব্য নেই: