সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়া হিরোইনসহ মহিলা গ্রেফতার

ইউএনটি রিপোটউখিয়া পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের সদস্যরা যৌথ অভিযান চালিয়ে ৭ গ্রাম হিরোইন সহ এক মহিলাকে গ্রেফতার করেছে। এ ব্যাপারে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হয়েছে বলে পুলিশ জানিয়েছেন। জানা গেছে, এ উপজেলার রাজাপালং ইউনিয়নের কুনারপাড়া গ্রামের
আব্দু শুক্কুরের স্ত্রী ফাতেমা বেগম (৩৫) মদ, গাজা, হিরোইন বিক্রি করে আসছিল দীর্ঘদিন থেকে। মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের ইন্সপেক্টর কামরুজ্জামান বলেন, গোপন সুত্রের সংবাদের ভিত্তিতে গতকাল ২৬ মে দুপুর ১২ টায় অভিযান চালিয়ে ৭ গ্রাম হিরোইন সহ ফাতেমা বেগমকে তার বাড়ী থেকে গ্রেফতার করা হয়েছে।
 

কোন মন্তব্য নেই: