সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় কর্মসৃজন প্রকল্পের টাকা লুটে নেওয়ার সময় গোয়েন্দা কর্মকর্তার কাছে হাতেনাতে ধরা

শরিফ আজাদ, উখিয়া                                                               
উখিয়ার অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচীর ২য় পর্যায় (কর্মসৃজন প্রকল্প) সপ্তাহের কাজ শেষে কোটবাজার রূপালী ব্যাংক হতে মজুরীর টাকা উত্তোলনের সময় মহিলা ও পুরুষ শ্রমিকদের কাছ থেকে জন প্রতি ৫শ টাকা করে লুটে নেওয়ার সময় জালিয়া পালং ইউনিয়নের প্রকল্প বাস্তবায়ন কমিটির গণ্যমান্য সদস্য ছাদেক আলী গোয়েন্দা কর্মকর্তার কাছে হাতে নাতে ধরা পড়ে।
সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, গতকাল ৫ মে বৃহস্পতিবার দুপুর ২টার সময় প্রতি সপ্তাহের ন্যায় কোটবাজার রূপালী ব্যাংক থেকে  জালিয়া পালং ইউনিয়নের শ্রমিকরা জন প্রতি ১৫শ টাকা করে উত্তোলনের সময় প্রশাসনকে টাকা দিতে হবে  বলে অজুহাত এনে উক্ত ইউনিয়নের প্রকল্প বাস্তবায়ন কমিটির প্রভাবশালী সদস্য আওয়ামীলীগ নেতা ছাদেক  আলী জোর পূর্বক প্রতি শ্রমিক থেকে ৫শ টাকা করে কর্তন করে রাখে। অসহায় শ্রমিকরা ব্যাংক থেকে নেমে এসে  উখিয়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছৈয়দ মোহাম্মদ নোমানকে পেয়ে অশ্রুসিক্ত কন্ঠে এ অভিযোগ দিলে গোয়েন্দা কর্মকর্তাকে ব্যাপারটি অবগত করে। পরবর্তীতে গোয়েন্দা কর্মকর্তা মোজাম্মেল হক তাৎক্ষনিক ব্যাংকে গিয়ে শ্রমিকদের থেকে টাকা আত্নসাতের সময় অভিযুক্ত ছাদেক আলীকে হাতে নাতে ধরে ফেলে। এক পর্যায়ে সরকারী টাকা আত্নসাৎকারী ছাদেক আলী গোয়েন্দা কর্মকর্তার গায়ে হাত তুললে উপসি'ত শ্রমিকরা ছাদেক আলীকে গণ ধোলাই দিয়ে ছেড়ে দেয়। এ ব্যাপারে তালিকাভূক্ত শ্রমিকরা উপজেলা

কোন মন্তব্য নেই: