সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

হ্নীলা ইউপিতে ভোট পুনর্গণনার নির্দেশ

ইউএনটি রিপোট 

টেকনাফের হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট পুনর্গণনার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পরাজিত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দীন চৌধুরী এক আবেদনের প্রেক্ষিতে এ আদেশ প্রদান করা হয়।

সূত্র জানায়, গত ২৬ এপ্রিল টেকনাফ উপজেলা হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভোট গণনায় অনিয়ম ও কারচুপির মাধ্যমে সুপরিকল্পিতভবে পরাজিত করা হয়েছে এই মর্মে হাইকোর্টে একটি রিট পিটিশন দায়ের করেন পরাজিত চেয়ারম্যান প্রার্থী জালাল উদ্দীন চৌধুরী। গত ২ মে তিনি হাইকোর্টে এ রিট পিটিশন দায়ের করেন যার নং ৩৫০৫/২০১১। এ আবেদনের পরিপ্রেক্ষিতে ৪ মে বিচারপতি নুরুজ্জামান ও মির্জা হোসাইন হায়দার সমন্বয়ে গঠিত হাইকোর্ট ডিভিশন আগামী ১৪ দিনের মধ্যে উক্ত ইউনিয়নের নির্বাচনের ভোট পুনর্গণনার জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন।
মামলাটি পরিচালনা করছেন ব্যারিস্টার বদরুদ্দোজা বাদল ও ব্যারিস্টার এমএ মামুন। এ ব্যাপারে আবেদনকারী জালাল উদ্দীন চৌধুরীর সাথে যোগাযোগ করা হলে তিনি উপরোক্ত বিষয়ের সত্যতা স্বীকার করেছেন।
উল্লেখ্য গত ২৬ এপ্রিল হ্নীলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে জামায়াত নেতা মাস্টার মীর কাশেমকে বিজয়ী ঘোষণা করা হয়।  তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল উদ্দীন চৌধুরী ১৯৩ ভোটে পরাজিত হন।

কোন মন্তব্য নেই: