সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

এবার লাদেনের মৃত্যু নিশ্চিত করলো আল-কায়েদা



(ইউএনটি ডেস্ক রিপোট): ওসামা বিন লাদেনের মৃত্যু নিশ্চিত করেছে আল-কায়েদা। আজ শুক্রবার জিহাদিস্ট ইন্টারনেট ফোরামে প্রেরিত এক বিবৃতি থেকে এ তথ্য জানা গেছে। যুক্তরাষ্ট্রের একটি মনিটরিং গ্রুপের বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে বিবিসি।
আল-কায়েদা ওই বিবৃতিতে জানিয়েছে, ওসামার রক্ত বৃথা যাবে না। এর ফলে যুক্তরাষ্ট্রের উপর অভিশাপ নেমে এলো। যুক্তরাষ্ট্র ও এর মিত্রদের উপর হামলা অব্যাহত থাকবে বলেও আল-কায়েদা দাবি করেছে। পাকিস্তানের উপর দিয়ে প্রতিশোধের ঝড় বইতে পারে এমন ইঙ্গিত দেয়া হয়েছে ওই বিবৃতিতে।
বিবৃতিতে বলা হয়েছে, মৃত্যুর এক সপ্তাহ আগে ওসামা বিন লাদেনের ভাষণ দেয়া একটি অডিওটেপ রেকর্ড খুব শিগগিরই প্রকাশ করা হবে। সর্বশক্তিমান আল্লাহর নির্দেশে ওসামার রক্তের ধারা জন্ম পরম্পরায় প্রবাহিত হবে। যুক্তরাষ্ট্র ও এর মিত্ররা এ অভিশাপ থেকে রেহাই পাবে না। এমনকি তারা দেশের ভেতরে ও বাইরে ক্ষতিগ্রস্ত হবে। তাদের সুখ দুঃখে পরিণত হবে এবং রক্ত চোখের জলে মিশে যাবে। যেখানে ওসামাকে হত্যা করা হয়েছে সেখান থেকেই বিদ্রোহ-বিক্ষোভ শুরু করতে আমরা পাকিস্তানি মুসলমানদের আহ্বান জানাচ্ছি।
এদিকে আজ শুক্রবার পাকিস্তানের অ্যাবোটাবাদে ১ হাজার লোক সমবেত হয়ে জুমার নামাজ আদায় করেছে ।

কোন মন্তব্য নেই: