সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

রাজাপালং চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক আজাদে মতবিনিময়

সুলতান মাহমুদ চৌধূরী, উখিয়া
আসন্ন ইউপি নির্বাচনে সার্বিক সুষ্ট পরিকল্পনায় নির্দেশনা মূলক রাজাপালং ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী জেলা ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুজিবুল হক আজাদের এক মতবিনিময় সভা গতকাল রবিবার বিকাল ৫টায় স্থানীয় নুর হোটেলের ৩য় তলায় নির্বাচন পরিচালনা কমিটির অন্যতম সদস্য সাংবাদিক গফুর মিয়া চৌধূরীর সভাপতিত্বে অনুষ্টিত হয়। সভায় প্রার্থী মুজিবুল হক আজাদ কিভাবে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালানো হবে তা তার সহযোদ্ধাদের থেকে পরামর্শ নেন। সভায় বক্তারা বলেন, নিঃস্র্বােথ
কোন বিনিময় ছাড়াই শুধু মাত্র পরিবর্তনের ডাকে শত শত কর্মী চেয়ারম্যান প্রার্থী মুজিবুল হক আজাদের পৰে নিরলস কাজ করে যাবে। কোন অপশক্তি ও প্রভাবশালীদের কালো টাকার কাছে মুজিবের কর্মীরা মাথা নত করবেনা বলে অঙ্গীকার বদ্ধ হয়। এ সময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ চৌধূরী, যুবলীগ নেতা অহিদুল হক চৌধুরী, সাংবাদিক রতন কানত্মি দে, আজিজুল হক বাক্কা, যুবলীগ নেতা শাহ আলম, যুব নেতা মোহাম্মদ ইলিয়াছ, আবু ছিদ্দিক, মুখলেছুর রহমান, বিনয় বড়ুয়া, ডাঃ রাজীব, নুরম্নল ইসলাম, মিজানুর রহমান প্রমূখ। মত বিনিময়ের পূর্বে মুজিবুল হক আজাদ স্থানীয় শৈলের ডেবা, টিএন্ডটি গুচ্ছ গ্রাম এলাকায় গণ সংযোগ করেন। এ সময় শত শত এলাকার নারী-পুরম্নষ প্রার্থী মুজিবুল হক আজাদের প্রচারণায় অংশ নেয়।


কোন মন্তব্য নেই: