সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় ককসবাজার ক্যাম্পাসে সনদ বিতরণ

শাহজালাল শাহেদ:
দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় কক্সবাজার ক্যাম্পাসের সনদ বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রোববার বিকাল ৩ টায় কক্সবাজার সাংস্কৃতিক কেন্দ্রে ক্যাম্পাস'র নির্বাহী পরিচালক মোহাম্মদ ফয়জুল্লাহ আনোয়ার এর সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এলএলবি (পাস), এমবিএ, বিএড/এমএড এবং লাইব্রেরী সাইন্স এর ১ম ব্যাচের সফল ভাবে কোর্স সমাপনকারী ১২২জন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আয়োজিত সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ক্যাম্পাসের পরিচালক শিক্ষাবিদ প্রফেসর কামাল উদ্দিন ও বিশেষ অতিথির বক্তব্যা রাখেন সহকারী পরিচালক ও ঢাকা ক্যাম্পাসের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ অলি উল্লাহ। বক্তারা বলেন, দারুল ইহ্সান বিশ্ববিদ্যালয় আধুনিক ও যুগো
পযুগী শিক্ষার পাশাপাশি নৈতিকতা সম্পন্ন মানুষ গড়ার লক্ষ্যে শিক্ষাকে ইসলামী করণার্থে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। এটি দেশের প্রথম বেসরকারী বিশ্ববিদ্যালয় হিসাবে ১৯৯৩ সাল থেকে দেশের প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা উন্নয়ন ও আদর্শ ও যোগ্যতা সম্পন্ন মানুষ তৈরী করে যাচ্ছে। বক্তারা আরো বলেন, দারুল ইহ্সান কক্সবাজারের জন্য আশীর্বাদ। ১৫০ কি.মি. সমুদ্র সৈকতের কারণে বিশ্ববাসীর কাছে কক্সবাজারের আকর্ষণ যেমন বেড়েছে তেমনি এখানে উন্নতমানের শিক্ষা প্রতিষ্ঠানও আকৃষ্ট করতে পারে বিশ্ববাসীকে। প্রয়োজনীয়তা বিবেচনায় কক্সবাজার ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়। এ ক্যাম্পাস প্রতিষ্ঠার মাধ্যমে জেলাবাসীর প্রয়োজনীয়তা শতভাগ পূর্ণ না হলেও এ প্রতিষ্ঠান অন্তত: মরুভূমিতে পানি সঞ্চালিত হওয়ার মত ভূমিকা রাখছে। ইংরেজী সাহিত্যের আন্তর্জাতিক অধ্যাপক লেখক কবি গবেষক ও শিক্ষাসংস্কারক ডক্টর সৈয়দ আলী আশরাফ (রাহ.) প্রতিষ্ঠিত দারুল ইহ্সানই একমাত্র বিশ্ববিদ্যালয়, যার সাথে দেশ-বিদেশের সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানের সাথে উন্নত সম্পর্ক রয়েছে। মিশরের বিখ্যাত আল-আজহার বিশ্ববিদ্যালয়ের সাথে বাংলাদেশের একমাত্র দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চুক্তি রয়েছে। লন্ডন ও মালয়েশিয়াসহ বিশ্বের অনেক দেশের বিখ্যাত বিশ্ববিদ্যালয়ে দারুল ইহ্সান থেকে ক্রেডিট ট্রান্সফার করা যায়। শিক্ষা বিভাগের প্রভাষক ফাতেমা আক্তার ও গণসংযোগ কর্মকর্তা শওকত ওসমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন আইন বিভাগের চেয়ারম্যান নাছির উদ্দিন ফারুক, ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ও ক্যাম্পাস প্রতিষ্ঠাতা মোহাম্মদ সাইফুল ইসলাম, শিক্ষা বিভাগের কো-অর্ডিনেটর একেএম জসিম উদ্দিন, বিজনেস স্টাডিজ বিভাগের কো-অর্ডিনেটর মোহাম্মদ কামাল উদ্দিন, লাইব্রেরী সাইন্স বিভাগের ইনচার্জ ও প্রশাসনিক কর্মকর্তা ইমাম খাইর ও শিক্ষা বিভাগের প্রভাষক মোহাম্মদ ফেরদাউস কোরেশী। ইসলামিক স্টাডিজ (অনার্স) এর ছাত্র আশরাফুল মতিন মোঃ আছেম'র কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইন বিভাগের কো-অর্ডিনেটর রেজাউল করিম রাজু, লেকচারার মোহাম্মদ অলি উল্লাহ,ইংরেজী বিভাগের কো-অর্ডিনেটর হাছান আহমেদ সুবহানী, শিক্ষা বিভাগের প্রভাষক সামিনা কাসেম, নুরুল বশর, সালাহ উদ্দিন, মোস্তাক আহমদ, আলমগীর কবির, ইসলামিক স্টাডিজ বিভাগের লেকচারার আবদুর রহিম, লাইব্রেরী সাইন্স বিভাগের লেকচারার মোঃ আবু বকর ছিদ্দিক ও বিজনেস স্টাডিজ এর লেকচারার আবছার কামাল। অধ্যয়নরতদের পক্ষ থেকে বক্তব্য রাখেন এলএলবি (অনার্স) ছাত্র মাসউদ আল সিকদার, রাশেদুল হক রাসেল ও এমএড'র শিক্ষার্থী মোহাম্মদ আমিন। বিদায়ীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন, এলএলবি (পাস) এর মাহবুবুর রহমান ও বিএড'র মোহাম্মদ জকরিয়া। অনুষ্ঠান শেষে কক্সবাজারের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন অনির্বান শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

কোন মন্তব্য নেই: