সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

দমদমিয়া চেকপোস্ট থেকে ৭,৪৩৯ পিচ ইয়াবা উদ্ধার: আটক ৪

ইউএনটি
টেকনাফের দমদমিয়া বিওপি চেকপোস্টে বিজিবি জওয়ানরা পৃথক ঘটনায় ৭ হাজার ৪শ’ ৩৯ পিচ ইয়াবা উদ্ধার করেছে। এ সময় একটি মাইক্রোবাসসহ ৪ জনকে আটক করে তারা। আটককৃতরা হলো- টেকনাফ পুরাতন পল্লান পাড়ার মো. হাবীর পুত্র আবুল কালাম (২৪), হ্নীলা নাটমোরা পাড়ার আব্দুর রশিদের পুত্র ওয়ারীশ হোসেনের সাদ্দাম (১৮), মাইক্রো চালক উখিয়া উপজেলার মরিচ্যা গ্রামের ওলা মিয়ার পুত্র কামাল উদ্দীন (৩৫) ও সাবরাং ডেগিল্যার বিল গ্রামের মো. ছালেহ আহমদের পুত্র মো. শাহআলম (২৮)।

জানা যায়, আজ বৃহস্পতিবার সকাল ১০টায় কক্সবাজারগামী হাইয়েছ মাইক্রোতে (চট্টমেট্রো-চ-৫১-০৭৯৭) তল্লাশি চালিয়ে আবুল কালামকে ৪ হাজার ৩২ পিচ ইয়াবাসহ আটক করে বিজিবি সদস্যরা। এ সময় চালককে আটক করে হাইয়েছ মাইক্রোটি জব্দ করা হয়। আটক আবুল কালাম বিজিবির কাছে জানায়, ইয়াবাগুলি টেকনাফ উপজেলা এলাকার পুরাণ পল্লান পাড়ার বশির আহমদের পুত্র মো. রিদওয়ানের কাছ থেকে নিয়ে ৩ হাজার টাকার বিনিময়ে বাহক হিসেবে কক্সবাজার পৌঁছে দিচ্ছিল সে।এদিকে সকাল ১১টায় গোপন সংবাদের ভিত্তিতে হ্নীলাগামী অপর একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে ৪শ’ ২ পিচ ইয়াবাসহ ওয়ারীশ হোসেন সাদ্দামকে আটক করা হয়। আটক সাদ্দাম জানায়, কক্সবাজার চাউল বাজার এলাকার রুনুর ইয়াবাগুলি হ্নীলা স্টেশন পর্যন্ত ২ হাজার টাকার বিনিময়ে সে পৌঁছে দিচ্ছিল। এছাড়া বেলা ১টায় আরো একটি যাত্রীবাহী মাইক্রোতে (চট্টমেট্টো-ট-১১-১৪৯৮) তল্লাশি চালিয়ে শাহ আলমকে ১ হাজার ৫শ’ ৫২ পিচ ইয়াবাসহ আটক করে বিজিবি সদস্যরা। তবে এ সময় ডেগিল্যার বিল গ্রামের মো. শরীফের পুত্র মো. হারুন পালিয়ে যায়। অন্যদিকে বুধবার দমদমিয়া বিওপি’র জওয়ানরা জাদীমুরা এলাকায় টহলকালে ১ ব্যক্তিকে চ্যালেঞ্জ করলে ১ হাজার ৪শ’ ৫৩ পিচ ইয়াবা ফেলে পালিয়ে যায়।
ধারাবাহিক ইয়াবা জব্দের ঘটনায় আটককৃতদের টেকনাফ থানায় সোপর্দ করে মাদকদ্রব্য আইনে পৃথক মামলা রুজু করা হয়েছে। ৪২ ব্যাটালিয়ন অপারেশন অফিসার এস এম আরিফুল ইসলাম ইয়াবা উদ্ধার ও আটকের সত্যতা নিশ্চিত করে জানান, ইয়াবা পাচার রোধে বিজিবি অভিযান অব্যাহত থাকবে।
(শীর্ষ নিউজ ডটকম

কোন মন্তব্য নেই: