সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

আড়াই শতাধিক প্রার্থীর মনোনয়নপত্র গ্রহণ উখিয়ায়

ইউএনটি
কক্সবাজারের উখিয়া উপজেলায় সাড়ে ৫শতাধিক সম্ভাব্য প্রার্থীর মধ্যে বিভিন্ন পদে আড়াই শতাধিক প্রার্থী ইতিমধ্যেই তাদের মনোনয়নপত্র গ্রহন করেছে। তৎমধ্যে চেয়ারম্যান প্রার্থী ২৫ জন, মেম্বার প্রার্থী ১৭৫ জন ও সংরক্ষিত মহিলা আসনে ৫০ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ
করেছে বলে নির্বাচন অফিস সুত্রে জানা গেছে।


এ উপজেলার ৫ ইউনিয়নে চেয়ারম্যান, মেম্বার ও সংরক্ষিত মহিলা আসনে প্রায় সাড়ে ৫শতাধিক প্রার্থী বিগত ১ মাস ধরে নির্বাচনী মাঠে দৌড়ঝাপ শুরু করেছে। সচেতন ভোটারদের অভিমত বিগত দিন গুলোর তুলনায় চলতি নির্বাচনী মৌসুমে প্রার্থীদের অসহনীয় মরণপন তৎপরতা পরিলক্ষিত হচ্ছে।


গ্রামগঞ্জের চিরাচরিত জানাযা, বিবাহ, বার্ষিক ধর্মীয় সভা থেকে শুরু করে ছোটখাট কোন অনুষ্টানই বাদ পড়ছেনা প্রার্থীদের উপস্থিতি ছাড়া। এ অবস্থা বিদ্যমান থাকলে অজপাড়াগায়ে ছড়িয়ে ছিঠিয়ে বসবাস করা মানবেতর দিন যাপনরত গরীব পরিবার গুলোর দুঃখ দুর্দশা পোহাতে হত না। গতকাল নির্বাচন অফিসে খোঁজ নিয়ে দেখা যায়, প্রার্থীদের মনোনয়নপত্র সংগ্রহের তোড়জোড়।


একেকজন প্রার্থী দল বেঁেধ মনোনয়নপত্র সংগ্রহ করছে। একাধিক প্রার্থী এসব মনোনয়ন পত্র কিভাবে পুরণ করবে তা নিয়ে বিভ্রতবোধ করতে দেখা গেছে। প্রিজাইডিং অফিসার উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম বলেন, এ পর্যন্ত আড়াই শতাধিক প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

কোন মন্তব্য নেই: