সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

যৌতুকের নির্মম শিকার বাইলাখালীর সবুরা

                   বিয়ের ৪ মাসের মাথায় মারধর করে তাড়িয়ে দিয়েছে স্বামী ও শশুর পক্ষের লোকেরা
এম বশর চৌধুরী উখিয়া:
উখিয়ার বাইলাখালী গ্রামের ছৈয়দ হোসেনের কন্যা সবুরা বেগম (১৯)। ৪ মাস আগে একই গ্রামের মোহাম্মদ উল্লাহর ছেলে ছৈয়দ নুর (২১) এর সাথে রেজিঃ কাবিন নামা সম্পাদন পুর্বক সামাজিক ভাবে তার বিয়ে হয়। বিয়ের সময় পিতার ঘর থেকে সবুরার স্বামীকে ৫০ হাজার টাকা যৌতুক দেয়া হয়েছিল। কয়েক মাস পর্যন্ত সবুরার সংসার সুখের থাকলেও তার সংসার ভাংগার ক্ষেত্রে কাল হয়ে তাড়ায় যৌতুক লোভী শাশুরী নুর জাহান বেগম (৪০), শশুর মোহাম্মদ উল্লাহ (৪৫) ও জেঠা শশুর মোহাম্মদ আলম (৫৫)। সবুরা খাতুন কান্না জড়িত
কন্ঠে সাংবাদিকদের জানান, যৌতুক লোভী স্বামী ও শশুর পক্ষের লোকেরা তাকে পিতার ঘর থেকে ১লাখ টাকা এনে দেওয়ার জন্য বার বার চাপ প্রয়োগ করতে থাকে, অন্যতায় তার স্বামীকে আরেকটি বিয়ে করাবে বলে হুমকি দেয়। তার স্বামীও শশুর পক্ষের লোকজনের কথায় তাকে প্রতিনিয়ত শারিরিক ও মানষিক ভাবে নিযর্াতন করত। সবুরা অনেক কষ্ট করে স্বামীর ঘর সংসার করার চেষ্টা করেও কাজ হয়নি। গত ২৫ মার্চ বিকাল ৩ টার দিকে স্বামী ও শশুর পক্ষের লোকেরা সবুরাকে মারধর করে এক কাপড়ে স্বামীর ঘর থেকে তাড়িয়ে দেয়। সবুরা জানান, মারধর করে তাড়িয়ে দেওয়ার সময় তার স্বামী স্বর্ণালংকার কেড়ে নেয়। এ ঘটনায় সে উখিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। সবুরার পিতা ছৈয়দ হোসেন জানান, তার কন্যা এখন অনিশ্চিত জীবন যাপন করছে। স্বামী ও শশুর পক্ষের লোকেরা অভিযোগ প্রত্যাহার করে নেওয়ার জন্য বার বার হুমকি দিচ্ছে। তিনি এ ব্যাপারে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

কোন মন্তব্য নেই: