সর্বশেষ সংবাদ

আপনার প্রিয় উখিয়া নিউজ শীঘ্রই নতুন নামে আত্নপ্রকাশ করতে যাচ্ছে...UNC............ www.ukhianews.com

উখিয়ায় উদ্ধারকৃত ৪০ হাজার ইয়াবা ধ্বংস

সরওয়ার আলম শাহীন, উখিয়া,        
উখিয়া থানায় বিশালবহুল গাড়ী থেকে উদ্ধার হওয়া ৪০ হাজার পিস ইয়াবা স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকদের সামনে ধ্বংস করলেন প্রশাসনের কর্তা ব্যক্তিরা। গতকাল ২৭ মে বিকাল ৪ টায় থানা কম্পাউন্ডে এসব মাদকদ্রব্য পুড়িয়ে ফেলা হয়। অফিসার ইনচার্জ নিয়াজ মুহাম্মদ বলেন,
সমপ্রতি কক্সবাজার-টেকনাফ সড়কের কোটবাজার বটতলী এলাকা হতে একটি বিলাস বহুল গাড়ী সহ উদ্ধারকৃত প্রায়  দেড় কোটি টাকা মুল্যের ৪০ হাজার ইয়াবা ধ্বংস করা হয়েছে। এ সময় উপসি'ত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আসিফ বিন ইকরাম, সহকারী পুলিশ সুপার ছত্রধর ত্রিপুরা, উখিয়া আওয়ামীলীগের সভাপতি আদিল উদ্দিন চৌধুরী সহ সাংবাদিক সহ অন্যন্যরা।

কোন মন্তব্য নেই: