সরওয়ার আলম শাহীন, উখিয়া,
উখিয়া উপজেলায় অবাধ্য নেশাখোর পুত্রের অনৈতিক কার্যকলাপ ও পরিবারের সদস্যের উপর অমানুসিক নির্যাতনে অতিষ্ট পিতা গতকাল ২৭ মে বিকাল ৩ টায় মদ্যপ পুত্রকে থানায় দিলেন।
পুলিশ ও পারিবারিক সুত্রে জানা যায়, উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের তাজনিরমারখোলা গ্রামের এজার মিয়ার পুত্র হামিদুল হক (২৫) পিতা মাতা সহ পরিবারের
সদস্যদের নিয়ন্ত্রনের বাইরে গিয়ে বাড়ীর আসবাবপত্র ও মালামাল চুরি করে তা বিক্রি করে যাঁ পায় তা দিয়ে মদগাজা পান করে গ্রামে অনৈতিক কার্যক্রমের জড়িয়ে পরিবারের সবাইকে এক রকম নির্যাতন করে আসছিল দীর্ঘদিন থেকে। তার কু-কর্মে বাধা দিতে গেলে উক্ত মদ্যপায়ী তার বড়ভাই ও বৃদ্ধ পিতাকে অমানুসিক মারধর করে বলে ও জানা যায়। অবশেষে পরিবারের সবাই হামিদুল হককে বেধে উখিয়া থানা পুলিশের নিকট সোপর্দ করে। এ ব্যাপারে পিতা এজার মিয়া বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছে। অফিসার ইনচার্জ নিয়াজ মুহাম্মদ বলেন, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা রুজু করে হাজতে প্রেরন করা হয়েছে।

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন