কক্সবাজারের উখিয়া উপজেলার আবুল কাশেম নুর জাহান চৌধুরী উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার ফলাফলে উপজেলা পর্যায়ে আবারো শীর্ষস্থান অধিকার করেছে। গত এসএসসি পরীক্ষার ফলাফলে ১ম স্থান অর্জন করায় বিএসবি ফাউন্ডেশন থেকে কক্সবাজার জেলায় শ্রেষ্ঠ সম্মাননা পুরস্কারে ভূষিত হয়। সদ্য অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় উক্ত বিদ্যালয় থেকে অংশগ্রহণকারী ৭০ জন পরীক্ষার্থীর মধ্য থেকে ৬৪ জন কৃতকার্য হয়। ৪ জন ‘এ’ প্লাস, ২৮ জন ‘এ’ পেয়েছে।
কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন